চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইকবালের গ্রেপ্তারে সবাই যখন খুশি বিএনপি তখন প্রশ্ন তুলেছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ইকবাল হোসেনের গ্রেপ্তারে যখন সবাই স্বস্তি প্রকাশ করছে তখন বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন গ্রেফতার হওয়া যুবক এতোদিন কোথায় ছিলো? আসলে যে কোন অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির স্বভাব।

শনিবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি আরও বলেন: প্রতিটি বিষয়ে সন্দেহ করার বিরল প্রজাতির ভাইরাস আক্রান্ত বিএনপি। অবস্থাদৃষ্টে জনমনে প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে যে, বিএনপির এই অতিপ্রতিক্রিয়া বা আগবাড়িয়ে কথা বলা তাদের নিজেদের অপরাধ লুকোনোর কৌশল কি না, এমনটা মনে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির দ্বিচারিতা সম্পর্কে দেশের মানুষ ভালো করেই জানেন।

Banglabid

বিএনপি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সবসময় প্রতিপক্ষ ভেবে আসছে দাবি করে ওবায়দুল কাদের বলেন এখন সরকারের উপর দায় চাপাচ্ছেন আর হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করছেন।

সরকারের মদদ ছাড়া নাকি সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয়না, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন: তাহলে ২০০১ সালের সমস্যার দায় কি বিএনপি স্বীকার করে নিচ্ছেন? তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপি নেতারা এসব বিষয়ে স্পষ্ট করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান গাজীপুরের মেয়র ও গাজীপুর সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য আরো কিছু সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী উপস্থাপনীয় অভিযোগ আগামী ১৯ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় উত্থাপিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT