চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপের গ্রীষ্মকালীন দলবদলে টাকার ছড়াছড়ি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নেইমারকে পিএসজি থেকে স্পেনে ফেরাতে পারেনি বার্সেলোনা। নইলে অর্থের হিসাবটা আরও বড় হত। কিন্তু যা হয়েছে তাতেই আক্কেলগুড়ুম হওয়ার দশা। অতীতের রেকর্ড ভেঙে নতুন দলবদলের রেকর্ড গড়েছে ২০১৯ গ্রীষ্মকালীন দলবদল।

দলবদলের ইতিহাসে সর্বোচ্চ খরচ হয়েছিল ২০১৭ সালে। সে বছর ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। সেই দলবদলের চেয়েও ১৯ শতাংশ বেশি খরচ করেছে ক্লাবগুলো। ২০১৮ সালের চেয়ে অর্থের পরিমাণটা ২৯ শতাংশ বেশি।

চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে খেলা মোট ৮০টি দল মিলে খেলোয়াড় কেনা-বেচার জন্য যা খরচ করেছে তা পুরো বিশ্বের দলবদলের মোট ৫৮ শতাংশ। কেবল চ্যাম্পিয়ন্স লিগে খেলা ৩২ দল তাদের দলবদলের পেছনে ব্যয় করেছে মোট ৩.৯৮ বিলিয়ন ইউরো। বাংলাদেশি মূল্যে পরিমাণটা ৩৬ হাজার ৯শ ৮৩.৯৯ কোটি টাকারও বেশি! খেলোয়াড় কিনতে গিয়ে ৪৩ শতাংশ ক্লাব ভেঙেছে নিজেদের অতীত খরচের রেকর্ড।

এ তো কেবল ৩২ দলের হিসাব গেল। খেলোয়াড় কেনা-বেচার পেছনে মূল ভূমিকা যাদের সেই এজেন্টদের কমিশন এখানে ধরাই হয়নি। সাধারণত খেলোয়াড়ের মূল্য বুঝে কমিশন নেন এজেন্টরা। সেটা ১০ শতাংশ থেকে ২০ কিংবা ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে। যদি ১০’ই ধরা হয় সেক্ষেত্রে এই ৩২ ক্লাব ও তাদের খেলোয়াড়দের কাছ থেকে প্রায় ৪০০ মিলিয়ন ইউরো নিজেদের পকেটেই ভরেছেন এইসব এজেন্টরা।

এরপর আসা যাক লভ্যাংশ-আয় ভাগাভাগিতে। খেলা বাবদ উয়েফার কাছ থেকে মোট ৩.৭২ বিলিয়ন ইউরো আয় হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে খেলা ৮০টি দলের। আর লভ্যাংশ হিসেবে আরও বাড়তি ১৯৩ মিলিয়ন ইউরো এই ক্লাবগুলোর মাঝামাঝি ভাগ করে দিয়েছে উয়েফা।

এবারের দলবদলে কদর বেশি ছিল ২১ থেকে ২৪ বছর বয়সী ফুটবলারদের। ৪৭ শতাংশ খেলোয়াড়ের বয়স ছিল ২৮ বছর কিংবা তার চেয়ে বেশি।

Reneta

ফিফার রেকর্ড বলছে, দলবদলে সবচেয়ে বেশি খরচ করেছে ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি ও ফ্রান্সের শীর্ষ দলগুলো। ১.১৭ বিলিয়ন ইউরো খরচ করেছে ইংলিশ ক্লাবগুলো। ১ বিলিয়ন ইউরো খরচ করে দুই নম্বরে স্প্যানিশরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপিয়ান ফুটবলের দলবদললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT