চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরো: সেরা চারে ইতালি-স্পেন, ইংল্যান্ড-ডেনমার্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ পূর্বাহ্ন ০৪, জুলাই ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

ফেভারিট ইংল্যান্ডের জয় দিয়ে ইউরোর কোয়ার্টারের লড়াই শেষ হয়েছে। এবার সেমিফাইনালের রোমাঞ্চ। সেখানে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও স্পেন লড়বে ফাইনালের টিকেট কাটতে। আরেক সেমিতে ইংল্যান্ডের প্রতিপক্ষ ডেনমার্ক।

আসরে সেরা চারের প্রথম দল স্পেন। সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আসে লুইস এনরিকের শিষ্যরা। সেন্ট পিটার্সবার্গে প্রথম কোয়ার্টারে সুইসদের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় থাকে স্প্যানিশদের। পরে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জিতে নেয় ম্যাচ।

মঙ্গলবার প্রথম সেমিতে ইতালির মুখোমুখি হবে স্পেন। আজ্জুরিরা বেলজিয়ামকে বাড়ির পথ দেখিয়ে সেরা চারে গেছে। রবের্তো মানচিনির শিষ্যরা অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় কোয়ার্টারে বেলজিয়ামকে হারায় ২-১ ব্যবধানে।

সেখানে চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়ে সেরা চারে এসেছে ইংল্যান্ড। হ্যারি কেনের জোড়া গোলের সঙ্গে হ্যারি ম্যাগুইরে ও জর্ডান হেন্ডারসনের গোল হাসি ফুটিয়েছে শিরোপা প্রত্যাশী কোচ গ্যারেথ সাউথগেটের মুখে।

তৃতীয় কোয়ার্টারে ডেনিশ রূপকথার দিনে চেক রিপাবলিককে ২-১ গোলে হারায় ডেনমার্ক। থমাস ডেলান ও কাসপের ডলবার্গের গোলে আসে জয়। বুধবার দ্বিতীয় সেমিতে ইংলিশদের মুখোমুখি হবে তারা।

এক নজরে ইউরোর সেমিতে প্রতিপক্ষ-সূচি

Reneta

প্রথম সেমিফাইনাল: ইতালি-স্পেন (৬ জুলাই, রাত ১টা)
দ্বিতীয় সেমিফাইনাল: ইংল্যান্ড-ডেনমার্ক (৭ জুলাই, রাত ১টা)

***উল্লেখ্য, ম্যাচের সূচি বাংলাদেশ সময় অনুযায়ী লেখা হয়েছে। রাত ১২টার পরে, রাত ১টার ম্যাচকে বাংলাদেশি দর্শকদের কথা বিবেচনায় আগেরদিনের তারিখে উল্লেখ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২০ইউরো-২০২১ইতালি-স্পেনইংল্যান্ড-ডেনমার্ককেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT