চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনেস্কোর স্বীকৃতির আগে থেকেই ৭ মার্চের ভাষণ সেরা

আফরিন আপ্পি আফরিন আপ্পি
৪:৪১ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ইতিহাসবিদরা বলছেন, এরকম স্বীকৃতির অনেক অাগে থেকেই ৭ মার্চের ভাষণ বিশ্বজুড়ে অলোচিত ও প্রশংসিত। সেজন্য ৪৬ বছর পর ইউনেস্কোর স্বীকৃতি নতুন করে ভাষণটির মাহাত্ম্য বাড়াচ্ছে না, তবে সেটি ভাষণটির এক ধরণের আনুষ্ঠানিক স্বীকৃতি।

তারা বলেছেন, চরম সংকটময় মূহুর্তে পুরো দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধু দেশেই নয় বিদেশের যতো ভাষণ অাছে তার মধ্যে মহত্তম। ইউনেস্কোর ঘোষণায় আমরা আনন্দিত, তবে ইউনেস্কোর আজকের এই স্বীকৃতির আগে থেকেই এ ভাষণ শ্রেষ্ঠ। ইউনেস্কো সেটাকে নতুনভাবে স্বীকৃতি দিলো।

‘তখনকার সংকটপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে সমগ্র জাতির ভাগ্য পরিবর্তনে, সবাইকে একত্রিত করতে এ ভাষণ যে প্রভাব বিস্তার করেছে তা তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্ব বহন করে,’ মন্তব্য করে তিনি বলেন, এ ভাষণ বদলে দিয়েছিলো তখনকার পুরো রাজনৈতিক প্রেক্ষাপট।

মুনতাসীর মামুন
অধ্যাপক মুনতাসীর মামুন

‘তাই এরকম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত একটি ভাষণে ইউনেস্কোর স্বীকৃতি অবশ্যই আনন্দের। তবে এ স্বীকৃতির বহু আগে থেকেই দেশে-বিদেশে তা নন্দিত।’

তবে রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন মহল বরাবরই দাবি করে আসছিলেন বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের সেই উচ্চারণ পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা রাজনৈতিক ভাষণ। এবার ইউনেস্কোও আনুষ্ঠানিকভাবে সে কথাই জানাল।

Reneta

মুনতাসীর মামুন বলেন: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ভাষণের ‍গুরুত্ব অপরিসীম। একটি বিশেষ প্রেক্ষিতে ভাষণটি দেয়া হলেও এখনও এর আবেদন কমেনি এতটুকু।  জাতীয় দিবসগুলোতে তাই দেশজুড়ে বাজানো হয় এ ভাষণ।

‘ঐতিহাসিক ৭ মার্চে দেয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটি বিশ্বের ইতিহাসের একটি অনন্য সাধারণ ভাষণ। এই ভাষণের বহুমাত্রিক বিশেষত্ব রয়েছে। মাত্র ১৯ মিনিটের ভাষণে তিনি ইতিহাসের পুরো ক্যানভাসই তুলে ধরেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭মার্চের ভাষণবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT