চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের পতাকায় রাঙিয়ে মাদ্রিদে ‘যুদ্ধ থামাও’ বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ফুটবলেও লেগেছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের আঁচ। রাশান সেনাদের আগ্রাসনের বিরুদ্ধে ইতোমধ্যে বিস্তর পদক্ষেপ নিয়েছে এই খেলা। রাশিয়া থেকে সরানো হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। দুটি দলই পেয়েছে হোম ভেন্যুতে নিষেধাজ্ঞা। এমন যখন অবস্থা, তখন অভিনব এক উদ্যোগ নিল অ্যাটলেটিকো মাদ্রিদ।

পৃষ্ঠপোষক-সংক্রান্ত কারণে ওয়ান্ডা মেট্রোপলিটানো নামে পরিচিত মাদ্রিদের ক্লাবটির মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়াম সেজেছে ইউক্রেনের পতাকার রঙে। স্পেনের রাজধানীর ক্লাবটির তরফ থেকে দেওয়া হয়েছে ‘যুদ্ধ থামাও’ বার্তাও।

এটি স্পষ্ট করে, রাশিয়ার চলমান আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান করছে মাদ্রিদের ক্লাবটি। শুধু অ্যাটলেটিকো মাদ্রিদই নয় ইউক্রেনের নীল ও হলুদ রঙে সেঁজে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখও। শুক্রবার বিকেলে ইউক্রেনের সমর্থনে আলিয়াঞ্জ অ্যারেনাও সেঁজেছিল ইউক্রেনের পতাকার রঙে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার ইউক্রেন আক্রমণের জন্য খেলাধুলায় ব্যাপক নিন্দা হচ্ছে। অনেকেই স্যোশাল মিডিয়ায় যুদ্ধের বিপরীতে শান্তির বার্তা দিচ্ছেন। সবার একটাই চাওয়া, শান্তিপূর্ণ বিশ্ব।

অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনেও চান যুদ্ধ থামুক এবং বিশ্বে শান্তি ফিরে আসুক। সংবাদ সম্মেলনে যুদ্ধের পরিপ্রেক্ষিতে মতামত জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের শান্তি প্রয়োজন, শান্তি চাই। আমরা বিশ্বে শান্তির জন্য লড়াই করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদইউক্রেনপুতিনরাশিয়ালিড স্পোর্টসস্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, স্পেনে জরুরি অবস্থা জারি

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলন: মোদি সরকারও কি বাংলাদেশ-নেপালের পথে?

জুলাই ২৫, ২০২৬

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT