চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন পরিস্থিতির জন্য দায়ী ন্যাটো: সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়া-ইউক্রেন সংঘাতের একজন সম্ভাব্য মধ্যস্থতাকারী দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জন্য ন্যাটোকে দায়ী করেছেন।

রাশিয়ান সংবাদ মাধ্যম আরটি জানায়, মস্কোর দোরগোড়ায় ন্যাটো বাহিনীর সম্প্রসারণের কারণে এই যুদ্ধ শুরু হয়েছে বলে জানান রামাফোসা।

রামাফোসা স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার আইন প্রণেতাদের বলেন, যদি ন্যাটো বছরের পর বছর ধরে তার নিজের নেতা এবং কর্মকর্তাদের মধ্যে থেকে তাদের মস্কোর পূর্বমুখী সম্প্রসারণ যে বৃহত্তর অস্থিতিশীলতার সৃষ্টি করতে পারে সে বিষয়ে মনোযোগ দেয়া উচিত ছিলো।

১৯৯১ সালে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর একটি প্রত্যাশিত শান্তিপূর্ণ অবস্থায় থাকার পরিবর্তে ন্যাটো তাদের সম্প্রসারণ অব্যাহত রাখে। ১৯৯৯ সালে পোল্যান্ড, হাঙ্গেরি এবং চেক প্রজাতন্ত্র থেকে শুরু করে ওয়ারশ চুক্তির প্রাক্তন দেশগুলি এবং প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রগুলিকে এর সাথে যুক্ত করেছিল৷ ২০০৪ সালে আরেকটি ধাপে বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া এবং স্লোভেনিয়াসহ, ২০০৯ সালে আলবেনিয়া এবং ক্রোয়েশিয়াকেও এর অন্তর্ভূক্ত করে। তারপর ২০১৭ সালে মন্টিনিগ্রো এবং ২০২০ সালে উত্তর মেসিডোনিয়া আসে ন্যাটো এবং ইউক্রেন ও জর্জিয়াকে এই ব্লকে যোগ দিতে আহ্বান জানায়।

মস্কো শুরু থেকেই তার সীমানার কাছাকাছি ন্যাটোর উপস্থিতির তীব্র বিরোধিতা করেছে এবং নিরাপত্তা নিশ্চয়তার জন্য একটি মিশন শুরু করেছে যা মার্কিন নেতৃত্বাধীন সামরিক ব্লকের সম্প্রসারণকে থামিয়ে দেবে এবং কিয়েভকে ন্যাটোর ব্লকে যোগ দিতে বাধা দেবে। কিন্তু বরাবরের মতো পশ্চিমারা রাশিয়ার এই উদ্বেগ উপেক্ষা করে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের সরকারকে ‘অসামরিকীকরণ এবং নিরস্ত্রীকরণ’ করার লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি একটি “বিশেষ সামরিক অভিযান” ঘোষণা করেন। তিনি এটি নিশ্চিত করতে চান যে কিয়েভ রাশিয়া কিংবা নতুন স্বীকৃত দনবাস প্রজাতন্ত্রের জন্য আর হুমকি সৃষ্টি করবে না।

Reneta

যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে গ্রাস করার জন্য একটি ‘বিনা প্ররোচনায়’ যুদ্ধ শুরু করার অভিযোগ করেছে।

এর আগে দক্ষিণ আফ্রিকা জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপের নিন্দা প্রস্তাবকে সমর্থন করা থেকে বিরত থাকে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, এই আগ্রাসনে সংকটের কারণগুলো বোঝা গুরুত্বপূর্ণ, কিন্তু এর অর্থ এই নয় যে রাশিয়ার আগ্রাসনের সাথে একমত হওয়া।

রামাফোসা বলেন, ‘আমরা বলপ্রয়োগ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে প্রশ্রয় দিতে পারি না’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ন্যাটো জোটরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT