চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইতালি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল ‘ঘরে ফিরল না’, ফুটবল ‘ফিরল রোমে’, টাইব্রেকারে ইংল্যান্ডকে কাঁদিয়ে ইউরোর শিরোপা উঁচিয়ে ধরেছে ইতালি। ৫৫ বছর পর কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠে গ্যারেথ সাউথগেটের কোচিংয়ে ইংলিশদের প্রথমবার ইউরো জয়ের স্বপ্ন ভেঙেছে রবের্তো মানচিনির শিষ্যদের কাছে।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার রাতের ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ থাকে ইংল্যান্ড-ইতালির। পরে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে শিরোপা নিয়ে ফেরে আজ্জুরিরা।

শুট আউটে ইতালির ডমেনিকো বেরারদি ও ইংল্যান্ডের হ্যারি কেন নিজ দলের প্রথম শটে গোল আনেন। ইংলিশদের দ্বিতীয় শটে গোল করেন হ্যারি ম্যাগুইরে। কিন্তু ইতালিয়ানদের দ্বিতীয় শটে আন্দ্রেয়া বেলোত্তির সামনে দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

ইংল্যান্ড পরে তিন শটের একটিও প্রতিপক্ষ জালে পাঠাতে পারেনি। মার্কাস র‌্যাশফোর্ড বল লাগান পোস্টে। বাকি দুজন, জ্যাডন স্যাঞ্চো ও বুকায়ো সাকার শটে দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমা।

বিপরীতে ইতালির তৃতীয় ও চতুর্থ শটে গোল করেন লিওনার্দো বোনুচ্চি ও ফেদেরিকো বেমারদেস্কি। আর তাদের শেষ শটে জর্জিনহোর কিক আটকে দেন পিকফোর্ড। কিন্তু আজ্জুরিদের শিরোপা উল্লাস থামানোর জন্য সেটি যথেষ্ট ছিল না, যখন ইংলিশদের শেষ শটটি সাকা জালে পাঠাতে ব্যর্থ হন।

যদিও ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড এনেছিল ইংল্যান্ড। কিয়েরান ট্রিপিয়েরের বাড়ানো বলে গোল আনেন লুক শ। যা ইউরোর ফাইনাল ইতিহাসে দ্রুততম সময়ে গোলের রেকর্ড গড়েছে।

Reneta

সেই গোল শোধ দিতে ম্যাচের ৬৭ মিনিট কেটে যায় ইতালির। তখন কর্নার থেকে আসা বলে মার্কো ভেরাত্তির হেড ঠেকিয়ে দিয়েছিলেন পিকফোর্ড, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ওঁত পেতে থাকা বোনুচ্চি ফিরতি শটে জাল খুঁজে নেন।

নির্ধারিত সময়ের পরের অংশে আর গোল আনতে পারেনি কোনো দলই। গোল আনতে পারেনি অতিরিক্ত সময়েও। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে জিতে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকল দ্বিতীয়বার ইউরোর ট্রফি উঁচিয়ে ধরা ইতালি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২০ইউরো-২০২১ইতালি-ইংল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জুলাই ২৫, ২০২৬

প্যানটোনিক্স টাইগার রান-২০২৬: বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান মুকিত মজুমদার বাবুর

জুলাই ২৫, ২০২৬
বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ২৫, ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

সুন্দরবন সুরক্ষায় জাতিসংঘের ৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT