চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ই-সেবায় রূপান্তরিত হবে ২২৩টি সরকারি সেবা

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
১১:৫৮ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ই-সেবা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও মন্ত্রিপরিষদ বিভাগের যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার ‘ই-সার্ভিস রোডম্যাপ ২০২১ বাস্তবায়ন পরিকল্পনা পর্যালোচনা’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব মো: জিয়াউল ইসলাম এবং এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী।

সভায় জানানো হয়, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ তাদের সেবাসমূহকে অধিকতর সেবামুখী, জনবান্ধব, সহজ ও কার্যকরী করার লক্ষ্যে বর্তমানে প্রচলিত প্রথাগত সেবাপদ্ধতি থেকে ই-সার্ভিসে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরসমূহকে দ্রুত ও সঠিকভাবে ডিজাইন, পরিকল্পনা ও বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং এটুআই প্রোগ্রাম বিভিন্ন প্রকারের প্রয়োজনীয় সহযোগীতা ও পরামর্শ প্রদানের ব্যবস্থা করেছে।

সভায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রতিটি দপ্তরকে বছরে একটি করে সেবা ই-সেবায় রূপান্তর এবং আইসিটি ডিভিশন ও বিসিসিকে ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন। তিনি বলেন, দপ্তরসমূহের আইসিটি সেলের কর্মকর্তাদেরকে এটুআই এর সহযোগিতায় ই-সার্ভিস বাস্তবায়নের বিষয়ে আরও বেশি দক্ষ করে তোলা যেতে পারে। তিনি আরো বলেন, ২২৩টি ই-সার্ভিস তৈরি করার মাধ্যমে নাগরিকদের আরও দ্রুত ও সঠিক সেবা দেওয়া সম্ভব হবে। মন্ত্রিপরিষদ সচিব প্রতিটি মন্ত্রণালয়কে তিন মাস অন্তর অন্তর কাজের অগ্রগতির পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নেরও নির্দেশ দেন তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগ ও এটুআই যৌথভাবে মোট ৭টি ব্যাচে ‘ই-সার্ভিস রোডম্যাপ-২০২১’ শীর্ষক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা আয়োজন ও পরিচালনা করেছে। এই পরিকল্পনা কর্মশালায় অংশগ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ তাদের সিটিজেন চার্টার ও সকল কার্যক্রম বিশ্লেষণপূর্বক ২০২১ সালের মধ্যে বাস্তবায়নযোগ্য অগ্রাধিকারভিত্তিক সকল ই-সার্ভিস এর পরিকল্পনা তৈরি করছে যা পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরের দপ্তর প্রধান কর্তৃক যাচাই বাছাই পূর্বক অনুমোদন করে চূড়ান্ত করা হয়েছে। এ পর্যন্ত ৭টি ব্যাচে ৪৮টি মন্ত্রণালয় ও দপ্তরের ১৫০ জন কর্মকর্তা ‘ই-সার্ভিস রোডম্যাপ-২০২১’ শীর্ষক পরিকল্পনা প্রণয়ন কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং তাদের দপ্তর সমূহের ৮০৯টি সেবাকে বিশ্লেষণপূর্বক ২২৩ টি ই-সার্ভিস সফলতার সাথে বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হয়েছেন।

এরই ধারাবাহিকতায়, বিভিন্ন সেবা প্রদানকারী দপ্তর ও সেবাগ্রহীতাদের সমন্বয়ে প্রণয়নকৃত ই-সার্ভিস রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে অগ্রাধিকার তালিকার ১ ও ২ নং ই-সার্ভিসগুলি নিয়ে দপ্তরগুলির আগ্রহের ভিত্তিতে ৩৪টি জনবান্ধব ই-সার্ভিসের নকশা ও বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করা হয়েছে। বিদ্যমান সেবা গ্রহণে তাদের কি কি ভোগান্তির স্বীকার হতে হয় তা বিবেচনা করে ই-সার্ভিস ডিজাইনে তাদের স্বপ্ন, প্রত্যাশা হাতে-কলমে তুলে ধরা হয়েছে এর মাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটুআই
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT