ই-কমার্সের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও উতকর্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের উন্নত ও নতুন ধারণার উপরে অনুদান দেবে আইপ্রাইস গ্রুপ। ‘আইপ্রাইস ইনোভেটরস’ অনুদান ২০১৭ নামে একটি অনলাইন প্রতিযোগিতা আয়োজন করেছে মালয়েশিয়াভিত্তিক ওই বহুজাতিক প্রতিষ্ঠানটি।
প্রাথমিক বাছাই শেষে বিজয়ীকে ১০০০ ডলার অনুদান প্রদান করা হবে বলে জানিয়েছে তারা।
‘নিত্যদিনের যেকোনো সমস্যা ও প্রয়োজনে ই-কমার্স কীভাবে কাজ করতে পারে’, এই বিষয়ে একটি ধারণাপত্র জমা দিয়ে শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ধারণাপত্রের সঙ্গে শিক্ষার্থীদের আইডি কার্ডও ইমেইলে পাঠাতে হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত ৫ জনকে ভিডিও ইন্টারভিউ ও তাদের পাঠানো ধারণাপত্র সর্ম্পকে বলার সুযোগ দেয়া হবে।
আবেদনের শেষ তারিখ ৩১ আগষ্ট ২০১৭। বিস্তারিত নিয়মাবলী আইপ্রাইস গ্রুপের ওয়েবসাইটে (এখানে ক্লিক করুন)








