চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়কর আইনের কিছু পরিবর্তন করে বাংলা ভাষায় খসড়া প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২১
অর্থনীতি
A A

আয়কর অধ্যাদেশকে সহজ করে ও কিছু পরিবর্তনসহ বাংলা ভাষায় আয়কর আইনের খসড়া তৈরি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অংশীজনদের মতামতের জন্য প্রস্তাবিত খসড়াটি এনবিআর ওয়েবসাইটে রাখা হয়েছে। মতামত নিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে।

রোববার রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবন সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

চেয়ারম্যান বলেন, ‘প্রস্তাবিত এই খসড়া আইনটি অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণের জন্য এনবিআর এর (www.nbr.gov.bd)
ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত অংশীজনদের পরামর্শ গ্রহণ করা হবে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। বর্তমানের আয়কর অধ্যাদেশটি ১৯২২ সালের। একশ বছরের পূরণো এই অধ্যাদেশটি এবার যুগোপযোগী এবং সহজীকরণ করে আইনে রুপান্তর করে খসড়া প্রণয়ন করা হয়েছে।’

অধ্যাদেশটি আগে অনেক ক্ষেত্রে অস্পষ্টতা এবং দুর্বোধ্যতা ছিল উল্লেখ করে তিনি জানান, এবার এটিকে বাংলা ভাষায় সহজবোধ্য করে আইন রূপান্তর করা হয়েছে। এখন আইনটিতে করদাতা বান্ধব ও সহজ ভাষায় প্রণয়ন করা হয়েছে, যাতে করদাতা ও আইনজীবিসহ সংশ্লিষ্টরা আইনটি সহজেই বুঝতে পারে।

মুনিম বলেন, আগের আইনে কোনও একটা বিষয় বুঝার জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা লাগত। এখন আইনটির একই বিষয়ের সকল বিধানাবলী একই জায়গায় সন্নিবেস করা হয়েছে। এতে করে আইনটির বিধানাবলী পরিপালন অনেক সহজ হবে। আইনের খসড়াটি চুড়ান্তভাবে মন্ত্রিপরিষদ বিভাগের উপস্থাপনের আগে অংশীজনদের সাথে কর্মশালা ও সেমিনার করা হবে। পাশাপাশি আইনের খসড়ার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত এনবিআর (আয়কর নীতি) সদস্য মো. আলমগীর হোসেন এক প্রশ্নের উত্তরে বলেন, এখন আয়কর আইনটিতে ব্যাংক হিসেবে স্বয়ংক্রিয় কর প্রত্যাবর্তনের (রিফান্ড) বিধান রাখা হয়েছে। অর্থাৎ কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান অতিরিক্ত কর পরিশোধ করলে তা সরাসরি ব্যাংক হিসাবে স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়ার বিধান রাখা হয়েছে।

Reneta

তিনি আরও বলেন, আন্তর্জাতিক উত্তম চর্চা ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে করদাতার জন্য ই-কর ব্যবস্থাপনা বিধানও আইনের খসড়ায় প্রস্তাব করা হয়েছে। এতে কর দাতাদের অফিসের আসার দুর্ভোগ পোহানো থেকে রেহাই পাওয়ার পাশাপাশি সময় এবং খরচও কমে যাবে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নতুন আয়কর আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT