চলতি বছরের প্রথম তিন মাসের আয় নিয়ে হতাশ সামাজিক যোগযোগ মাধ্যম টুইটার। এ বছর নতুন যে পণ্য বাজারে ছেড়েছিল তার বিক্রি প্রত্যাশার চেয়ে অনেক কম বলে জানিয়েছে কোম্পানটি। আশঙ্কা প্রকাশ করে তারা বলছে, বছরের বাকি সময়ে কোম্পানির আয়ের উপর এই তথ্য প্রভাব ফেলতে পারে।
তবে টুইটারের প্রধান নির্বাহী ডিক কস্টোলো বলেছেন, নতুন পণ্যের জন্য তিন মাস খুবই কম সময়।
টুইটারের বার্ষিক আয় ৪৩৬ মিলিয়ন ডলার। প্রতিবছর এর বৃদ্ধির হার ৭৪ শতাংশ হলেও তা নিম্নমুখী পূর্বাভাস দিচ্ছে।কোম্পানিটি সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে তাদের লোকসানের পরিমাণও বেড়েছে। গত বছরের ১৩২.৪ মিলিয়ন থেকে লোকসান বেড়ে ১৬২ মিলিয়ন ডলার্ হয়েছে। আর শেয়ারবাজারে টুইটারের দর কমেছে ১৮ শতাংশ।
তবে লাভ-লোকসানের হিসেব যাই হোক মাসিক টুইটার ব্যবহারকারীর সংখ্যা ১৮ শতাংশ বেড়ে বর্তমানে ৩০২ মিলিয়ন হয়েছে।







