আসিফ আকবর ও হাবিব ওয়াহিদ। সংগীতাঙ্গনে এ দুজনই শ্রোতাপ্রিয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত। হাবিব বলা হয় তরুণ প্রজন্মের গায়ক আর আসিফকে আধুনিক গানের যুবরাজ। এই দুজনেই একজন আারেকজনের গান পছন্দ করেন। ভালো কাজের প্রশংসা করতেও পিছপা হন না।
সম্প্রতি হাবিবের ‘মিথ্যে নয়’ গানটি ইউটিউবে প্রকাশ হয়। ফেসবুক পোস্টে সেসময় হাবিবের এই গানের গানের লিঙ্কসহ শুভকামনা জানিয়েছিলেন আসিফ। তার গান প্রকাশের কিছুদিনের মধ্যে ‘আগুন’ শিরোনামে আসিফের গান প্রকাশ হয়েছে। গানটি প্রকাশের পর সেটি দেখে এবার হাবিব শুভকামনা জানালেন আসিফকে।
আজ বৃহস্পাতিবার হাবিব তার ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফের গানের লিঙ্ক তুলে ধরে ভ‚য়সী প্রশংসা করেছেন। সেখানে তিনি লিখেছেন-
‘হোয়াট অ্যা কামব্যাক বাই মিস্টার আসিফ’, যার ভাবানুবাদ করলে দাঁড়ায়- কি দারুণভাবে ফিরে এসেছেন আসিফ সাহেব’।
দুজনের পোস্ট








