চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসামের নাগরিক তালিকায় নাম নেই বিরোধী দলের বিধায়কের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আসামে প্রকাশিত জাতীয় নাগরিক নিবন্ধন তালিকায় (এনআরসি) নিজের নাম দেখতে পাননি আসামের দ্বিতীয় শক্তিশালী বিরোধী দলের এক বিধায়ক।

১৯ লাখেরও বেশি নাগরিকের নাম বাদ পড়াদের তালিকায় স্বয়ং অল ইন্ডিয়ান ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের অনন্ত কুমার মালোও রয়েছেন। এনআরসি’র ওয়েবসাইটে তিনি নিজের নাম দেখতে পাননি।

আসামে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে যে জাতীয় নাগরিকপঞ্জী তৈরি করা হয়েছে তাতে ১৯ লাখেরও বেশি মানুষকে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে। তবে জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকায় রয়েছেন ৩.১১ কোটি মানুষ।

অবশ্য সমস্ত আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, নাগরিক তালিকার বাইরে থাকা ব্যক্তিদের বিদেশি বলে গণ্য করা হবে না। তারা ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা ৬০ দিন থেকে বৃদ্ধি করে ১২০ দিন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, শুনানির জন্য মোট ১,০০০ ট্রাইবুনাল তৈরি করা হবে। ইতোমধ্যেই ১০০টি ট্রাইবুনাল খোলা হয়েছে এবং আরও ২০০টি ট্রাইবুনাল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে খোলা হবে।  ট্রাইবুনালে মামলায় হেরে গেলে, হাইকোর্ট এবং পরে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন।

সব আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কাউকে আটক করা হবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Reneta

নাগরিকত্ব তালিকার বিষয়টি আসামের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ। ১৯৭৯ থেকে ১৯৮৫, এই ছয় বছর বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের সনাক্তকরণ এবং তাদের বিতাড়িত করার দাবিতে আন্দোলন হচ্ছে আসামে।

১৯৫১ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার আসামে জাতীয় নাগরিক তালিকা প্রকাশিত হল। জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করার পর আসামের জাতীয় নাগরিক তালিকা প্রকাশ করাও নরেন্দ্র মোদি সরকারের আরেকটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT