শুরুটা ছিল বাস্কেটবলের প্রতি ভালোবাসা থেকে। এক সময় দুই মানব–মানবী বাস্কেটবল গ্রাউন্ড থেকেই এগুতে থাকে সত্যিকারের ভালবাসার দিকে। জনপ্রিয় সাহিত্যিক চেতন ভগতের ‘হাফ গার্লফ্রেন্ড’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা। মোহিত শূরির এই ছবিতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুর। এর মধ্য দিয়ে এবারই প্রথম পর্দায় জুটি বাধছেন হাল আমলের এ দুই অভিনয় শিল্পী।
পরিচালক জানালেন, উপন্যাস থেকে হলেও চিত্রনাট্যের প্রয়োজনে ছবিতে অনেকটা পরিবর্তন এসেছে। অনেকটা তার মতো করে সাজিয়েছেন চরিত্রগুলোকে। ছবিটি মুক্তি পাচ্ছে এ বছর ১৭ মে।
চেতনের উপন্যাসের মতো রুপালী পর্দাতেও হাফ গার্লফ্রেন্ড জনপ্রিয় হয় কি না সেটাই দেখার পালা এবার। ইন্ডিয়ান এক্সপ্রেস।








