চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ‘চ্যানেল আই দ্য মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
অন্যান্য
A A

বাংলাদেশের বিভিন্ন মার্কেটিং বিভাগে নিরলস পরিশ্রমী মেধাবী মার্কেটিং-এর লোকজনের সম্মানে ঘোষিত হলো ‘চ্যানেল আই দ্য মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড’।

‘কোটি প্রাণে মিশে, আমরা এখন ২০-এ’-এই স্লোগানকে সামনে রেখে ১ অক্টোবর চ্যানেল আই পা রাখলো বিশ বছরে। শতভাগ পেশাদারিত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে ১৯ বছর পার করার এই অধ্যায়। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে দিনভর চলছে নানা আয়োজন। আর এই আনন্দঘন দিনে ‘চ্যানেল আই দ্য মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড’-এর ঘোষণা দিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

বাংলাদেশের কর্পোরেট জগতে প্রচুর মেধাবী মানুষ আছে যাদের হাত ধরে সে প্রতিষ্ঠানের পণ্যের প্রসার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। একটি প্রতিষ্ঠানের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া এই মেধাবী মার্কেটিয়ানরাই বছরের পর বছর ধরে বাংলাদেশের ব্র্যান্ডগুলোকে দেশে ও বিদেশে মানুষের কাছে সুপরিচিত করে আসছেন। বাংলাদেশের পণ্য আজ তাই সুনামের সাথে বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে পড়েছে।

একটা সময় ছিল যখন বিদেশী ব্র্যান্ড আর জিনিসের প্রতি সবার প্রেম ছিল তীব্র। সেই তীব্রতা এত বেশি ছিল যে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড বদলে অন্য কোন দেশের নাম দিয়ে কিছু একটা লিখলেই সেই পণ্যের আবেদন বেড়ে যেত বহুগুণ! কিন্তু সময় বদলেছে। কালের পরিক্রমায় বাংলাদেশের পণ্য আজ গর্বের সাথে দেশে ও বিদেশে মানুষের কাছে আস্থা অর্জন করেছে। আজ গর্বের সাথে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা পণ্য বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে পড়েছে। আর দেশের পণ্য ছড়িয়ে দিতে কাজ করছে বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটিং দল। চ্যানেল আই এই রকম নিরলস পরিশ্রমী মেধাবী মার্কেটিং-এর লোকজনের সম্মানে প্রবর্তন করতে যাচ্ছে ‘চ্যানেল আই দ্য মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড’।

চ্যানেল আইয়ের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন ঘোষণাই দিলেন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি মনে করেন, মার্কেটিং সুপারস্টারদের অনুপ্রেরণায় বাংলাদেশের পণ্যের প্রসারলাভে আগামী প্রজন্ম এগিয়ে আসবে আরো নতুন নতুন মার্কেটিং আইডিয়া নিয়ে। শিগগির ‘চ্যানেল আই দ্য মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড’ নির্বাচনে জুরি বোর্ড গঠন করে এর কার্যক্রম শুরু হবে বলেও জানা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইফরিদুর রেজা সাগরমার্কেটিংসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT