চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে আশফাক রানার ২০তম মিউজিক ভিডিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

চাই শুধু তোমাকে, ছিপনৌকো, ঝুম, নিশিরাতে, পারবো না, জয় হবেই হবে, ভালোবাসি তোমায় এমন সব জনপ্রিয় গানের মডেল হয়ে বেশ আলোচিত হয়েছেন আশফাক রানা। লম্বা সময় বিরতি নিয়ে এই তারকা ফিরছেন নতুন গানের মডেল হয়ে, তার সঙ্গে থাকছেন লিয়ানা লিয়া। চ্যানেল আই অনলাইকে আশফাক জানালেন, এটি হতে যাচ্ছে তার ২০ তম মিউজিক ভিডিও।

আশফাক রানা নতুন যে গানটির মডেল হয়েছেন তার নাম ‘তুমি আর আমি’। এই গানে কণ্ঠ দিয়েছেন নাওমি ও আফজাল। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রাসেল হামিদ। সিলেটের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে গেল সপ্তাহে। চলতি মাসের শেষে সিগনেচার মিডিয়ার ব্যানারে গানটি ইউটিউবে প্রকাশ পাবে বলে জানান এই মডেল।

আশফাক বলেন, প্রায় আটমাস পর আমার নতুন মিউজিক ভিডিও আসছে। একেবারে রোমান্টিক গল্প ও আবহে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে, এই প্রথমবার আমি এতবেশি রোমান্টিক মিউজিক ভিডিওর মডেল হলাম। আমার সঙ্গে মডেল ছিল লিয়ানা লিয়া। সে খুব ভালো কাজ করেছে, আমার বিশ্বাস মিডিয়াতে নিয়মিত কাজ করলে তার ভবিষ্যৎ অনেক উজ্জল হবে।

শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে আশফাক বলেন, নৌকায় একটা দৃশ্যের শুটিং করতে সেখান থেকে পড়ে গিয়েছিলাম দুজনেই। এতে ভয়াবহ দুর্ঘটনা হতে পারত। সঙ্গে সঙ্গে ইউনিটের সহায়তায় রক্ষা পাই। এখনো মনে পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যায়! তবে সবকিছু ছাপিয়ে কাজটি চমৎকার হয়েছে। আশা করছি দর্শকরা শতশত মিউজিক ভিড়ে নতুন একটি কাজ দেখতে পারবেন।

গেল বছর জানিয়েছিলেন মিউজিক ভিডিও করবেন না, তাহলে আবার নতুন করে কাজ করলেন কেন? জানতে চাইলে আশফাক বলেন, ওই সময়টা একসঙ্গে অনেকগুলো কাজ করে ফেলেছিলাম। সবগুলো একসাথে প্রকাশ হয়েছিল। তখন নিজের কাছে মনে হচ্ছিল ব্রেক নেয়া দরকার। সেজন্য বলেছিলাম আপাতত আর মিউজিক ভিডিও করবো না। এরপর আবার আটমাস পর কাজ করলাম। সত্যি কথা বলতে, এতমাস কাজে গ্যাপ পড়ে যাবে ভাবতেই পারিনি।

এই সময়টায় আশফাক শোবিজেই বাইরে নিজের ব্যবসায়িক কাজে মনোযোগী ছিলেন। বললেন, সিলেটে আমার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রয়েছে। সেখানে কাজ করেছি। পুরো সময়টা আমার ওই ব্যবসায় মনোযোগী ছিলাম। ওই কাজটা একটু গুছিয়ে নিয়েছি, এখন থেকে আবার মডেলিংয়ের কাজে ফিরছি।

Reneta

আগামীতে আশফাক রানার আরো কিছু মিউজিক ভিডিও আসছে। তিনি জানান, সবগুলো শুটিং শেষ। ব্যতিক্রমী সব ভাবনা নিয়ে ওই কাজগুলো করেছি। ধারাবাহিকভাবে ওগুলো প্রকাশ পাবে। আশফাক বলেন, মডেলিং করতেই আমার ভালো লাগে। নাটকে কাজের প্রতি আমার আগ্রহ কিছুটা কম। বিজ্ঞাপন-মিউজিক ভিডিওটাই আমার প্যাশন। আমি মনে করি, এগুলোই আমার জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশফাক রানামিউজিক ভিডিও
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT