চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০২১
- সেমি লিড, জনপদ, ঢাকা
A A

আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার সময় কারখানাটির উৎপাদন বন্ধ থাকলেও আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছে।

শনিবার ভোর ৫টার দিকে আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ড এলাকার সিলভার অ্যাপারেল্স নামের একটি কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোরে আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়।

পরে আগুনের ভয়াবহতা দেখে সাভার ও উত্তরা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের ২, উত্তরা ফায়ার সার্ভিসের ২টি ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও একটিসহ মোট ৭টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আশুলিয়ার জিরাবো এলাকার সিলাভার অ্যাপারেল্সের দ্বিতীয় তলায় তাদের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে।

তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। কারখানাটিতে কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখছে ফায়ার সার্ভিস। তবে মালিকপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানাতে পারেনি।

Reneta

আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনকারখানা
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের নির্দেশ

মে ২৩, ২০২৬

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT