চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশকোনার জঙ্গি আস্তানায় মিলল অবিস্ফোরিত গ্রেনেড, সুইসাইডাল ভেস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৬
অপরাধ
A A

রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনার জঙ্গি আস্তানা থেকে রোববার দুপুরে অবিস্ফোরিত ১৯টি গ্রেনেড ও দুটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোসাল টিম।

সূর্য ভিলা নামের তিন তলা বাড়িটির নীচতলার ফ্ল্যাটের দুটি কক্ষ থেকে ওই গ্রেনেড এবং সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়। সেগুলো নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছে বোম্ব ডিসপোসাল টিম।

অভিযানের একদিন পরও ওই ফ্ল্যাটের একটি কক্ষে গ্যাস জমে থাকায় সেখানে প্রবেশ করতে পারেনি পুলিশ। ওই কক্ষেই কিশোর এক জঙ্গির লাশ রয়েছে বলে জানা গেছে। তবে ফায়ার সার্ভিস গ্যাস নিঃসরণের কাজ করছে।

সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, বিভিন্ন তথ্য প্রমাণ ও আলামতের ভিত্তিতে দেখা গেছে আশকোনায় জঙ্গিরা নব্য জেএমবির সদস্য এবং তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল।

তিনি দাবি করেন, জঙ্গিরা তাদের কাছে থাকা ১২ লাখ টাকা, ল্যাপটপসহ বিভিন্ন নথিপত্র ধ্বংস করে দিয়েছে।

গতকাল শনিবার ভোর থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সিটিটিসি পূর্ব আশকোনার ওই জঙ্গি আস্তানাটি ঘিরে রাখে। পরে তাদের সঙ্গে যোগ দিয়ে  সোয়াট ও ডিএমপি বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা চূড়ান্ত অভিযান শুরু করে।

Reneta

ওই সময় ভবনের ভেতরে থাকা একজন নারী জঙ্গি তার কোমরে থাকা গ্রেনেডের বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার সঙ্গে থাকা সাবিনা (৪) নামে এক শিশু আহত হয়। নিজের পিস্তলের গুলিতে নিহত হয় আরেক যুবক।

পুলিশের দাবি, নিহত দুই ব্যক্তির মধ্যে একজন পলাতক জঙ্গি সুমনের স্ত্রী তিশা। আরেকজন অাজিমপুরের নিহত জঙ্গি তানভীর কাদেরীর ছেলে।

এরমধ্যে জঙ্গি তিশা নিজের গায়ে বেঁধে রাখা গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে। আর তানভীর কাদেরীর ছেলে নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করে।

এর আগে অভিযানের এক পর্যায়ে জঙ্গি আস্তানা থেকে নিহত জঙ্গি অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী জেবুনেচ্ছা শীলা, জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা ও তাদের দুই সন্তান বের হয়ে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশকোনা জঙ্গি আস্তানাজঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT