চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্লু অর্জুনের ‘পুষ্প’র খলনায়ক ফাহাদ ফাসিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২২, মার্চ ২০২১
বিনোদন
A A

ভারতীয় তেলেগু সিনেমার সুপারস্টার অভিনেতা আল্লু অর্জুন। বর্তমানে তিনি ব্যস্ত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্প’র শুটিং নিয়ে।

আগেই জানা গেছে, ‘পুষ্প’ সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লু অর্জুনকে। এবার জানা গেল মালায়ালাম সিনেমার আরেক সুপারস্টার ফাহাদ ফাসিলকে এই সিনেমায় দেখা যাবে খলনায়কের ভূমিকায়!

এমন খবর প্রকাশ্যে আসতেই রীতিমত সিনেমাপ্রেমীদের মধ্যে হইচই! আল্লু অর্জুনের ভক্ত অনুরাগীর সংখ্যা বিশাল, এদিকে মালায়ালাম সিনেমা যারা দেখেন তাদের কাছে ফাহাদ ফাসিল বড় তারকা। সব মিলিয়ে এমন খবরে ‘পুষ্প’ নিয়ে আরো কৌতূহলী সিনেপ্রেমীরা।

সুকুমার পরিচালিত ‘পুষ্প’ ছবিতে কাস্টিং নিয়ে চমক এখানেই শেষ হচ্ছে না, কারণ এই ছবিতে আরো অভিনয় করছেন জনপ্রিয় দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা, ধনঞ্জয় এবং সুনীল।

সুকুমার পরিচালিত আল্লু অর্জুনের এটি তৃতীয় কাজ। এর আগে ‘আর্য’ ও ‘আর্য টু’ তে অভিনয় করেছিলেন আল্লু অর্জুন। যেগুলো ব্যাপকভাবে ব্যবসাসফল হয়েছিল।

এর আগে জানা যায় ‘পুষ্প’ সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন। শুধু তাই নয়, সিনেমার লভ্যাংশের অংশীদারও থাকছেন এই অভিনেতা।

Reneta

আসন্ন এই ছবিটি ভিন্ন ভিন্ন পাঁচটি ভাষায় মুক্তি পাবে। যার মধ্যে রয়েছে তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালাম ও হিন্দি ভাষা। নবীন ইয়ারনেনি ও রবি শংকর প্রযোজিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ১৩ আগস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্যআল্লুআল্লু অর্জুনকন্নড়খলনায়কতামিলতেলেগুপুষ্পপুষ্পাফাহাদ ফাসিলমালায়ালামরাশমিকারেকর্ডসুকুমারহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুন ১৫, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, বন্ধ হচ্ছে যুদ্ধ

জুন ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুন ১৫, ২০২৬

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT