চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোর পিছু ছুটছেন তাসকিন

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:১৮ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অন্ধকার সরিয়ে আলোর পেছনে ছুটছেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের ফিরে আসার অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের কাছে হার মানতে শুরু করেছে সব বাধা। তিন বছর আগে সবশেষ টেস্ট খেলা পেসার লাল বল হাতে ভয় ধরাচ্ছেন ব্যাটসম্যানদের মনে।

করোনাকালে জাগ্রত হওয়া নতুন উদ্যম তাসকিনকে দেখাচ্ছে আলোর পথ। লকডাউনের সময়টাতে ফিটনেস নিয়ে ঘাম ঝরানোর প্রতিফলন দেখা যাচ্ছে তার বোলিংয়ে।

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের জন্য ঘোষিত ২৭ সদস্যের প্রাথমিক দলে আছেন তাসকিন। শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে নেট সেশনে গতি-বাউন্সে ব্যাটসম্যানদের খাবি খাওয়াচ্ছেন প্রস্তুতিতে।

রোববার কোচদের অধীনে স্কিল ট্রেনিংয়ের প্রথমদিন লিটন দাসকে বারবার পরাস্ত করেছেন তাসকিন। সোমবার মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের সামনেও ছিলেন দুর্দান্ত। পেছনে দাঁড়িয়ে ওটিস গিবসন দিয়েছেন নির্দেশনা। মুগ্ধতা ছড়িয়ে পেয়েছেন পেস বোলিং কোচের বাহবা।

২০১৪ সালে অপার সম্ভাবনা নিয়ে জাতীয় দলে তাসকিনের আগমন। বিপিএলে গতির ঝড় তুলে আগেই পেয়ে যান তারকাখ্যাতি। ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে আলোড়ন তোলেন। হয়ে ওঠেন পেস আক্রমণে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য।

Reneta

ইনজুরির কারণে তাসকিন লম্বাসময় নিজেকে ধরে রাখতে পারেননি কক্ষপথে। স্বপ্নের মতো উত্থান যার সেই পেসারকে সবশেষ বিশ্বকাপও খেলতে দেয়নি হাঁটুর চোট। ক্রমেই জাতীয় দল থেকে দূরে চলে যাওয়া তাসকিন উপলব্ধি করতে পেরেছেন, নিজেকে জাগাতে হবে নতুন করে।

ছেলের বদলে যাওয়ার গল্প চ্যানেল আই অনলাইনকে শুনিয়েছেন বাবা আব্দুর রশিদ, ‘খারাপ সময় তাসকিনকে ইতিবাচক কিছু শিক্ষা দিয়েছে। এটার প্রয়োজনও ছিল। ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়ও আসবে, এটাই স্বাভাবিক। যেভাবে শুরু হয়েছিল, ভেবেছিল হয়ত ওভাবেই যাবে। এখন বুঝতে পেরেছে বাস্তবতা।’

‘শুধু খেলায় না, সব কিছুতেই উত্থান-পতন থাকবে। দলের বাইরে দীর্ঘদিন থেকে অন্ধকার সময়টা দেখেছে। এখন ও অনেক সিরিয়াস ফিটনেস নিয়ে। ভাত খাওয়া ছেড়েছে। পছন্দের সব খাবার এড়িয়ে চলে। নিয়মিত ডায়েট, জিম করে গেছে।’

‘করোনার মাঝে ব্যক্তিগতভাবে ট্রেনার দেবাশীষ ঘোষের অধীনে কাজ করেছে। ঘরে বসে সাইক্লিং করেছে। গেস্ট রুমকে জিম বানিয়ে কাজ করেছে। এতটা কষ্ট আগে কখনোই করেনি। ইনজুরির কাছে হার মানতে নারাজ আমার ছেলে। এই মানসিকতা ধরে রাখতে পারলে ওর চেষ্টা বিফলে যাবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটতাসকিনবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT