নগদ টাকার ঘাটতিতে থাকা কয়েকটি দুর্বল ব্যাংকের কর পেতে ঝামেলায় পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। ব্যবসা-বান্ধব কর ব্যবস্থা নিয়ে আলোচনায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, এবারই প্রথম অদ্ভূত অভিজ্ঞতা হচ্ছে তাদের। ব্যাংক পে-অর্ডার কিংবা চেক দিয়েছে ঠিকই, তবে তা ক্যাশ করা যাচ্ছেনা। কেননা ওই সব ব্যাংকে চরম তারল্য সংকট রয়েছে। আলোচনায় কয়েকজন বিদেশী বিনিয়োগকারী বলেছেন, আলোচনা না করে হুট-হাট কর বৃদ্ধির ফলে তাদের আস্থা নষ্ট হচ্ছে।





