চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলো ছড়ানো চেরিশেভ যেখানে ইতিহাসের ‘প্রথম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের বয়স তখন ২৫ মিনিট, এগিয়ে থেকেও স্বাগতিক রাশিয়ার কপালে ভাঁজ। হ্যামস্ট্রিংয়ে টান পড়ে অ্যালান জাগোয়েভ মাঠের বাইরে। বদলি নেমে ডেনিস চেরিশেভ অবশ্য ভাঁজটা মেটাতে সময় নেননি খুব বেশি। ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি নাম লিখিয়েছেন বিশ্বকাপ ইতিহাসের প্রথমের এক রেকর্ডেও।

বৃহস্পতিবার বিশ্বকাপের ২১তম আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়া ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সৌদি আরবকে। জোড়া গোল করেছেন চেরিশেভ। এক যুগ পর ফুটবলযজ্ঞের মঞ্চে সৌদির ফেরাটা সুখকর হতে দেয়নি চেরিশেভের রাশিয়া।

ম্যাচের ৪৩ ও ৯২ মিনিটে নিজের গোল দুটি করেন চেরিশেভ। প্রথম গোলের পরপরই নাম উঠে যায় রেকর্ডের পাতায়। তার আগে যে বিশ্বকাপের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে বদলি খেলোয়াড় হয়ে গোল করতে পারেননি আর কেউ।

Banglabid

রিয়াল মাদ্রিদ একাডেমির সাবেক এ খেলোয়াড় গড়েছেন অনন্য সেই ইতিহাসই। আর তার প্রথম গোলটিতে ব্যবধান দ্বিগুণ করে রাশিয়া।

অবশ্য খানিক পরেই চেরিশেভের খোলা ক্লাবে নাম লেখান সতীর্থ আর্তিম জিউবা। ২৮ মিনিটের ব্যবধানে এতদিন না হওয়া ইতিহাসই দ্বিতীয়বার লেখান ৭০ মিনিটে বদলি নেমে পরের মিনিটেই গোল করা জিউবা।

ম্যাচের ৯২ মিনিটে প্রতিপক্ষের রক্ষণের ভুলে আবারও ইতিহাস গড়েন চেরিশেভ। তুলে নেন দ্বিতীয় গোলটি। বাঁ-পায়ের মাপা শটে ব্যবধান ৪-০ করেন। পরে আরও একটি গোল করে বড় জয় নিশ্চিত করে রাশিয়া। আর চেরিশেভ উদ্বোধনী ম্যাচে আলো ছড়িয়ে ম্যাচসেরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেরিশেভরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT