একা থাকতে চান বলিউড তারকা আলিয়া ভাট। সম্প্রতি তার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা একটি ছবির মাধ্যমে একথার জানান দেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘একটি সুন্দর দিন, আমাকে একা থাকতে দাও।’
তবে কেন আলিয়ার এই একাকিত্ব? এমন প্রশ্ন আসতে পারে অনেকের মনে। আলিয়া তার পরবর্তী ছবি মেঘনা গুলজারের ‘রাজি’র জন্য কাশ্মীরে ছিলেন বেশ কয়েকদিন। কাজ শেষে ব্যস্ত সময় কাটিয়েছেন কাশ্মীরের সৌন্দর্য দেখবার জন্য।
ইনস্টাগ্রাম পেজেও শেয়ার করেছেন সেসব ছবি। তেমনি একটি ছবিতে দেখা যায়, আলিয়া সেখানকার ঐতিহ্যবাহী পোশাকে এক টুকরো পাথরখণ্ডের ওপর দাঁড়িয়ে। পাহাড় আর চারিদিকের সৌন্দর্য যেন উপচে পড়ছিল সেই ছবিতে। প্রকৃতির সৌন্দর্য আলিয়াকে এত কাছে টানছিল যে, যেন মনটা তার সাথে মিশে যেতে চায়। তাই ছবির সাথে আলিয়া ক্যাপশন জুড়ে দেন, একা থাকতে চান তিনি।

বিখ্যাত উপন্যাস ‘কলিং সেহমত’ অবলম্বনে এই ছবির চিত্রনাট্য। ছবিতে এক গুপ্তচর কাশ্মীরি মহিলা বিয়ে করেন পাকিস্তানি এক সেনাকে। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়া ভাট ও ভিকি কৌশলকে। ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর এবং মুক্তি পাবে ২০১৮ সালের জুলাই মাসে। টাইমস অব ইন্ডিয়া।







