চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলাদা পাঁচ কাহিনীতে পাঁচ নির্মাতার করোনাভাইরাস নিয়ে সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাস নিয়ে সিনেমা নির্মাণ এখন আর নতুন কোন বিষয় না। ইতোপূর্বে অনেক নির্মাতাই এই মহামারী নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। তবে এবার করোনাভাইরাসকে ঘিরে সিনেমা নির্মাণের জন্য এক হতে যাচ্ছেন বলিউডের পাঁচ নির্মাতা।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, অনুভব সিনহা, সুধীর মিশ্রা, হেনসাল মেহতা, কেতন মেহতা এবং সুভাষ কাপুরের নেতৃত্বে এই সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে। একটি সত্যঘটনা অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। পাঁচ নির্মাতা আলাদা পাঁচটি কাহিনীর উপর ভিত্তি করে নির্মাণ করবেন এবং মুক্তি দেওয়া হবে অনলাইন প্ল্যাটফর্মে।

এ বিষয়ে পরিচালক অনুভব সিনহা বলেন, আমরা সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করিনি তবে প্রকল্পটি আমাদের মাথায় আছে। বিগত পাঁচ মাসের এই করোনা কালীন সময়টিতে অনেকেই অনেক ধরণের সংকটের মধ্য দিয়ে সময় পার করেছেন। সেই সংকটপূর্ণ সময়গুলোকেই দর্শকদের সামনে তুলে ধরা আমাদের মূল লক্ষ্য হবে।

এর আগে প্রাণঘাতী করোনাভাইরাসকে ঘিরে করোনা আবহে লকডাউনের মধ্যেই প্রকাশ পেয়েছিল বলিউড চিত্রনির্মাতা রাম গোপাল বার্মা প্রযোজিত সিনেমা ‘করোনা ভাইরাস’।সিনেমার ট্রেলারে দেখা গিয়েছিল, করোনা পরিস্থিতিতে একটি পরিবার কীভাবে সংগ্রাম করে। পরিবারের একজন কোভিড-১৯ পজিটিভ হতে পারে – এমন একটি শঙ্কাকে পরিবারের আর সবাই কীভাবে গ্রহণ করবে? উদ্ভূত পরিস্থিতিতে সবার আচরণ কেমন হতে পারে? কী হতে পারে তার পরিণতি? এমনই কিছু জটিল সমীকরণ নিখুঁতভাবে ফুটিয়ে তোলার ইঙ্গিত দেখা গিয়েছিল ‘করোনা ভাইরাস’ এর ট্রেলারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুভব সিনহাকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসসুধীর মিশ্রাসুভাষ কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রিন কার্ড আবেদনে এক লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন

জুলাই ১৬, ২০২৬

মেসির সাথে তখন কী কথা হয়েছিল বেলিংহ্যামের

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষ যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ডলার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT