চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল জাজিরা নিয়ে আবার কী হচ্ছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
আল জাজিরা

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর এই বছরের জুনের দিকে কাতারের সঙ্গে তাদের সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সম্পর্ক পুন:স্থাপনে তাদের দাবিগুলোর একটি ছিল, দোহাভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা বন্ধ করা। তবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি জানিয়েছেন, কাতার তাদের আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক কখনোই বন্ধ করবে না।

সোমবার আমেরিকার সিবিএস চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কাতারের সার্বভৌমত্বে কোনো হস্তক্ষেপ আমরা গ্রহণ করবো না। তাই আল জাজিরাও আমরা বন্ধ করে দিচ্ছি না।

আমেরিকান ব্রডকাস্টার চার্লি রোজকে আল-থানি বলেন, ইরান আমাদের প্রতিবেশি। আমাদের ইরানের সঙ্গে অনেক বিষয়ে আমাদের বিভেদ আছে এবং পররাষ্ট্রনীতিও আছে। এবং সেই সম্পর্কটা যারা আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তাদের থেকে বেশি।

কাতারের আমির আরো বলেন, যখন ওই সব দেশগুলো বা আমাদের ভাইগুলো আমাদের দেশে ওষুধ, খাবার পাঠানো বন্ধ করে দিয়েছে তখন আমাদের কাছে খাবার ও ওষুধ পাঠানোর মাধ্যম ছিল ইরান।

নিষেধাজ্ঞার সত্যিকার কারণ ব্যখ্যা করতে গিয়ে তিনি বলেন, তারা আমাদের স্বাধীনতা পছন্দ করে না। আমরা এই অঞ্চলের বাকস্বাধীনতা চাই। তারা মনে করে এটা তাদের জন্য একটি হুমকি। আল জাজিরা ৫০,৬০ বা ৭০ বছর থেকে এই অঞ্চলে বাকস্বাধীনতার পুরো ধারণাকে বদলে দিয়েছে। সেকথা একদিন ইতিহাস বলবে।

উপসাগরীয় সংকট সমাধানে নিজেদের কর্মপরিকল্পনার বিষয়ে আমির বলেন, আমাদের সম্মান ও সার্বভৌমত্বের উপরে কিছু নেই। কিন্তু আমরা চাই এই পরিস্থিতির সমাধান হোক। তারা যদি আমার দিকে ১ মিটার হাঁটে আমি তাদের দিকে ১০,০০০ মাইল এগোতে রাজি আছি।

Reneta

এর আগে সন্ত্রাসবাদে সম্পৃক্ততার অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। যদিও সেই অভিযোগ বারবারই অস্বীকার করে আসছে দোহা।

এখন সম্পর্ক পুনঃস্থাপনে বারবারই তারা আল জাজিরা বন্ধের কথা বলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-জাজিরাকাতার
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি অনুদান কমিটিতে নায়িকা মুক্তি-চাঁদনীসহ যারা আছেন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিজেএফডির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT