চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্থিক সংকটেই হালান্ডকে টানতে পারছে না বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ১০, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বরুসিয়া ডর্টমুন্ড থেকে আর্লিং হালান্ডকে পেতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াইয়ে নেমেছিল বার্সেলোনা। পরে অবশ্য রিয়াল কাইলিয়ান এমবাপেকে নেয়ায় পূর্ণ মনোযোগ দেয়ায় হালান্ডের সঙ্গে চুক্তির ভাবনা বাদ দেয়। তবে ম্যানচেষ্টার সিটির সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে চলে যাওয়া হালান্ডকে আর্থিক সংকটের কারণেই বার্সা টানতে পারছে না। বিষয়টি স্বীকার করেছেন দলটির কোচ জাভি হার্নান্দেজ। 

খবর আগেই মিলেছে, ইংলিশ ক্লাবটির সাথে পাঁচ বছরের চুক্তি করতে চলেছেন নরওয়ে সেনসেশন। প্রাথমিক সমঝোতা চুক্তিও হয়ে গেছে দুপক্ষের। পেপ গার্দিওলার ম্যানসিটি ৬৩ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজে বরুশিয়া ডর্টমুন্ড থেকে আনছে তাকে। হালান্ডকে দলে টানতে তাই সপ্তাহে ৫ লাখ পাউন্ড পারিশ্রমিক প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার সিটি। যা তাকে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ বেতনভোগী ফুটবলারে পরিণত করবে।

এত টাকা দিয়ে হালান্ডকে টানার মতো আর্থিক অবস্থা না থাকার কথা জানিয়ে গণমাধ্যমকে জাভি বলেন,‘অর্থনৈতিক পরিস্থিতির কারণে এটি খুব কঠিন। আমি আপনাকে মিথ্যা বলতে পারি না, এটাই বাস্তবতা।’

‘শুধুমাত্র আর্থিক কারণেই এটা হচ্ছে এমনটা বলব না। আমি অন্য ক্লাবের ক্রীড়া প্রকল্পকে অসম্মান করছি না। আমরা একমাত্র ক্লাব নই যেটির একটি ভালো প্রকল্প রয়েছে। সিটি অনেক শিরোপা জিতেছে এবং শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কিন্তু আপনি যা বলছেন তা যদি না হয় (বার্সা-হাল্যান্ড চুক্তি)) সেটা আর্থিক সমস্যার কারণে হয়েছে।’

‘এখন মৌসুমের শেষের দিকে আমাদের মতামত পরিবর্তন করা কঠিন হবে। খেলোয়াড় এবং তাদের পরিস্থিতি সম্পর্কে আমার পরিষ্কার চিন্তা-ভাবনা আছে। ক্লাবের অর্থনৈতিক অবস্থা আমাদের প্রভাবিত করে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিবার্সাবার্সেলোনালিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT