চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্থারের পর গ্রিজম্যানকেও জুভেন্টাসে পাঠাতে চাইছে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ন ০৪, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনায় সময়টা ভালো যাচ্ছে না অ্যান্টনিও গ্রিজম্যানের। শেষ কয়েক ম্যাচে জায়গা হয়নি মূল একাদশে, নামছেন খেলার অল্প বাকি থাকতে। ন্যু ক্যাম্পে যে সময় শেষ হয়ে আসছে ফরাসি ফরোয়ার্ডের তা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে ইতালিয়ান রাই স্পোর্টসের এক খবরে। আরও খবর, ২৯ বছর বয়সী ফরোয়ার্ডকে জুভেন্টাসের হাতে সঁপে দিতে চাইছে বার্সা।

ক্রীড়া সাংবাদিক পাউলো পাগানিনির করা সেই প্রতিবেদনে বলা হয়েছে গ্রিজম্যানের বিষয়ে বেশ ভালোই এগিয়ে গেছে বার্সা-জুভেন্টাস। মূলত আর্থার-পিয়ানিচ অদলবদলের মতোই ঘটনা ঘটতে পারে এতেও।

হলে- বার্সা গ্রিজম্যানকে পাঠাবে তুরিনে, বিনিময়ে ডগলাস কস্তা ও আদ্রিয়ান রাবিওত আসবেন ন্যু ক্যাম্পে। সঙ্গে নগদ কিছু অর্থও যোগ হবে বার্সার অ্যাকাউন্টে।

প্রতিবেদনে বলা হয়েছে আর্থার-পিয়ানিচের অদলবদলের মাধ্যমে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে বার্সা-জুভেন্টাসের। সে কারণে গ্রিজম্যানকে তুরিনে পাঠানো খুব অসম্ভব কিছু নয় বলে মনে করা হচ্ছে।

একইসঙ্গে গ্রিজম্যানকে নিয়ে একাধিক বিকল্পও খোলা রেখেছে বার্সা, সেটাও বলা হয়েছে প্রতিবেদনে। পাগানিনি জানিয়েছেন, পিএসজি থেকে নেইমার কিংবা ইন্টার মিলান থেকে লৌতারো মার্টিনেজকে আনতেও এ ফরোয়ার্ডকে ব্যবহার করতে পারে কাতালোনিয়ান ক্লাবটি।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্থারগ্রিজম্যানজুভেন্টাসবার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগ্রহীত

সন্দীপ চক্রবর্তী হতে পারেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: পরিসংখ্যান কী বলছে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT