ফ্যাশন হাউজ আর্টরেসের ঈদ আয়োজনের সঙ্গে থাকছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এক্সক্লুসিভ কালেকশন নিয়ে সম্প্রতি রাজধানীর এফডিসিতে ফটোশুটে অংশ নিয়েছেন আমার প্রাণের প্রিয়া ছবির এই নায়িকা ।
এ প্রসঙ্গে মিম বলেন, আমি যখন জানলাম আর্টরেস যাত্রা শুরু করেছে তখন তাদের কালেকশন দেখলাম। আমাদের তরুণ প্রজন্মের জন্য পছন্দের বেশ কালেকশন আছে আর্টরেসে। আমাকে যখন বলা হল এর মডেল হতে তখন আমি খুব আনন্দিত হই এবং আর্টরেসের সঙ্গে কাজ করতে আগ্রহী হই।
মিম ছাড়াও ফ্যাশন হাউজটির এবারের ঈদ আয়োজনের বিভিন্ন পোশাকের মডেল হয়েছেন মডেল রাহা তানহা খান, খালেদ সুজন ও রাজ। এছাড়াও মুম্বাইয়ের ভিনিত চৌধুরী ও দিল্লীর শায়না সিং।
আর্টরেস-এর ব্যবস্থাপনা পরিচালক সাইফ চৌধুরী বলেন, ‘আর্টরেস তারুণ্যের ফ্যাশন ট্রেন্ডকে তুলে আনার লক্ষ্যে যাত্রা শুরু করেছে খুব বেশিদিন হয়নি। যুগের সাথে তাল মিলিয়ে তরুণ-তরুণীদের কাছে বৈশ্বিক ট্রেন্ড আর নিজস্ব ঐতিহ্যের মিশেলে সর্বোচ্চ মানের ফেব্রিকে তৈরি আর্টরেসের পোশাক।
ফটোশুটে স্টাইলিং এর দ্বায়িত্বে ছিলেন ফ্যশন মডেলদের আইকন সানজিদা হক আরেফিন লুনা। ফটোশুটে এ সময় আরো উপস্থিত ছিলেন আর্টরেসের ডিরেক্টর এন জামান রুবেল ও জোভিয়ের মোর্শেদ।
জানা গেছে, রাজধানীর গুলশান ২ এ আর্টরেস-এর শোরুম রয়েছে। শিগগিরই রাজধানীতে নতুন শপিং মলে একাধিক শো রুম চালু করবে আর্টরেস।








