আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে নেইমারসহ কয়েকজন শীর্ষ খেলোয়াড়কে রাখেনি ব্রাজিল। একই দল নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। নেইমারকে বিশ্রাম দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের কোচ টিটে।
২০১১ সালের কোপা আমেরিকার পর থেকে বার্সেলোনার স্ট্রাইকার প্রায় সব বড় টুর্নামেন্টে খেলেছেন। সামনের মাসের এই দুই ম্যাচে তার সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে ইনজুরিতে থাকা ফিরমিনহোকে।
একই সঙ্গে দলে রাখা হয়নি নিয়মিত খেলোয়াড় মারকুইনহোস, মিরানডা, মার্সেলো এবং দানি আলভেজকেও।
প্রথমবারের মতো ডাক পেয়েছেন জেমারসন রদ্রিগুইনহো এবং টাইসন।
ডিফেন্সে ফিরবেন ডেভিড লুইজ এবং গ্যাব্রিয়েল জিসুজ।
৯ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। চারদিন বাদে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দলটি।







