চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা দলে ব্রাত্যই থাকলেন হিগুয়েন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ন ০৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ক্লাব জুভেন্টাসের হয়ে ফিরেছেন ফর্মে। স্বপ্ন দেখছিলেন আবারও জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর। কিন্তু কোচ সাম্পাওলির সুনজরে যে গঞ্জালো হিগুয়েন নেই তার প্রমাণ পাওয়া গেল প্রীতি ম্যাচের দলে জায়গা না পাওয়ায়।

জুভেন্টাস ফরোয়ার্ডকে ব্রাত্য রেখেই রাশিয়া এবং নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ সাম্পাওলি।

বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। এবার পালা দল গুছিয়ে নেওয়ার। দলে তারকার ছড়াছড়ি থাকার পরও বিশ্বকাপ বাছাই পর্বে ধুঁকতে ধুঁকতে শেষ ম্যাচে মূলপর্ব নিশ্চিত হয় আলবিসেলেস্তাদের। কোচ সাম্পাওলি এবার তাই বড় নামের পেছনে ছোটেননি।

দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বোকা জুনিয়র্সের ২১ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পাভন। চোটের কারণে দলে থাকছেন না ম্যানসিটি ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।

১১ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মস্কোয় রাশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তিন দিন পর ঘরের মাটিতে বাংলাদেশ সময় বিকেল ৪টায় নাইজেরিয়ার বিপক্ষে খেলবে দুবারের বিশ্বজয়ী দলটি।

আর্জেন্টিনা দল:

Reneta

গোলরক্ষক:

সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান, অগাস্টিন মার্চেসিন।

ডিফেন্ডার:

ফেদেরিকো ফাজিও, এমিলিয়ানো ইনসুয়া, হাভিয়ের মাসচেরানো, গ্যাব্রিয়েল মেরকাদো, নিকোলাস ওটামেন্দি, হারম্যান পেজেইয়া।

মিডফিল্ডার:

মার্কোস আকুইনা, এভার বানেগা, ফার্নান্দো বেলুসচি, অ্যাঙ্গেল ডি মারিয়া, আলেহান্দ্রো গোমেজ, মাতিয়াস ক্রানেভিত্তার, লিওনার্দো পারাদেস, ডিয়েগো পেরোত্তি, এনজো পেরেজ, এমিলিয়ানো রিগোনি, এডুয়ার্দো সালভিও।

ফরোয়ার্ড:

লিওনেল মেসি, পাওলো দিবালা, মারিও ইকার্দি, দারিও বেনেদিত্তো, ক্রিস্টিয়ান পাভন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশের দারুণ কিছু পেসার আছে, স্পিন উইকেটের দরকার নেই’

এপ্রিল ১৫, ২০২৬

চাহিদা ঊর্ধ্বমুখী, ১৮০০ টাকার টিকিটেও হাউজফুল!

এপ্রিল ১৫, ২০২৬

কিউইদের বাংলাদেশ সফরের দলকে ‘দ্বিতীয় সারির’ মানতে নারাজ সিমন্স

এপ্রিল ১৫, ২০২৬

মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে তিন মহাসাগরে সব বাণিজ্য বন্ধের হুমকি

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৬ এপ্রিল

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT