চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টাইন বলছেন ‘মেসি স্বার্থপর, রোনালদো দল অন্তঃপ্রাণ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ২৬, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সমালোচকদের ভাষায় ক্রিস্টিয়ানো রোনালদো যেন স্বার্থপরতার বড় উদাহরণ। তাদের চোখে পর্তুগিজ তারকা দলের জন্য খেলেন না, খেলেন নিজের জন্য। আর লিওনেল মেসির ক্ষেত্রে ধারণাটা হল দলের জন্য নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দেন আর্জেন্টাইন অধিনায়ক!

কিন্তু এতদিনের চলে আসা ধারণাকে একনিমিষে উল্টে দিলেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য মারিও কেম্পেস। একজন আর্জেন্টাইন হয়েও তার ভাষ্য, দিনকে দিন স্বার্থপর হয়ে যাচ্ছেন মেসি। বার্সেলোনা ও আর্জেন্টিনা অধিনায়ক নাকি শুধু নিজের জন্যই খেলেন। আর রোনালদো তার পুরনো বদনাম ঘুচিয়ে দিনে দিনে হয়ে উঠছেন একজন দল অন্তঃপ্রাণ খেলোয়াড়!

শুরু ও মাঝামাঝি সময়ে দুর্দান্ত খেললেও শেষে এসে বিভীষিকাময় ফল দিয়ে মৌসুম শেষ করেছেন লিওনেল মেসি। একটা সময় লিগ, চ্যাম্পিয়ন্স লিগ আর লিগ কাপ জয়ের দুর্দান্ত সুযোগ থাকলেও শেষ পর্যন্ত লা লিগা ট্রফি নিয়েই খুশি থাকতে হচ্ছে তাকে। চ্যাম্পিয়ন্স লিগে সেমি থেকে বাদ পড়ার পর শনিবার কোপা ডেল রেতেও ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে বার্সা।

এমনিতেই এখন দুঃসময়। তার উপর স্বদেশী একজনের সমালোচনা শুনে কষ্টে বুক ফেটে যেতে পারে মেসির। কী বলেছেন মারিও কেম্পেস? ইয়াহু স্পোর্টসে কেম্পেসের বক্তব্য, ‘মেসির আচরণ আমাকে অবাক করেনি। আগে আমরা তাকে সবকিছু উজাড় করে খেলতে দেখতাম। কিন্তু আমার মনে হচ্ছে সে দিন দিন ধীর হয়ে যাচ্ছে। এখন অনেককিছু সে একাই করতে চায়। আমি দেখেছি সে আগে দলের জন্য খেলতো। কিন্তু এখন সে স্বার্থপরের মতো খেলে।’

‘আর রোনালদোর ক্ষেত্রে বিষয়টা উল্টো হয়ে গেছে। সে নিজের গণ্ডি থেকে বেরিয়ে নিজের জন্য খেলে।’

বক্তব্যের আগে পরে অবশ্য মেসির প্রশংসাও করেছেন কেম্পেস, ‘মেসি হল মেসি। মেসি বার্সেলোনার। যখন মেসি মাঠে থাকবে আপনাকে প্রস্তুত থাকতে হবে। কারণ কেউ জানবে না সে কখন কি করতে পারে।’

Reneta

‘আমরা আর্জেন্টাইনরা মেসির সমালোচনা করবোই। কারণ এই কাজে আর্জেন্টাইনরা সেরা। যদি আমাকে বলেন কার সঙ্গে খেলতে চাই আমি মেসির সঙ্গে খেলতে চাইবো। কারণ আমি ম্যারাডোনার সঙ্গে খেলেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT