চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো দুই ব্যক্তির প্রাণ নিল সেই চুয়াডাঙ্গা ডিলাক্স

আফরিন আপ্পি আফরিন আপ্পি
১১:২০ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০১৭
চুয়াডাঙ্গা, জনপদ
A A

দেশের বিখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের ঘাতক বাস সেই চুয়াডাঙ্গা ডিলাক্স আবারও প্রাণ কেড়ে নিয়েছে দুই ব্যক্তির।

ঘাতক বাসচালক জমিরের যাবজ্জীবন শাস্তির প্রতিবাদে ধর্মঘটের নামে সারাদেশে নৈরাজ্যের রেশ কাটতে না কাটকেই রোববার সকালে চুয়াডাঙ্গার অালমডাঙ্গায় ভন্ডবিলের কাছে একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় চুয়াডাঙ্গা ডিলাক্সের।

এতে নাসিমনের চালক মনিরুজ্জামান মনি ঘটনাস্থলেই (৩০) নিহত হন। আরেকজন আহত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এই ঘটনায় গুরুতর আহত রিমনকে সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আলমডাঙ্গা থানার ওসি মো. আকরাম হোসেন চ্যানেল আই অনলাইনকে জানান, বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

চুয়াডাঙ্গা ডিলাক্সের ধাক্কায় ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের মনিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চলচ্চিত্রকার তারেক মাসুদ সাংবাদিক মিশুক মুনীরসহ আরও ৫ জন। তারেক মাসুদের কাগজের ফুল সিনেমার শুটিং স্পট দেখে ফেরার পথে নিহত হন তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

পরবর্তী

ট্রাম্পের অভিযোগকে উড়িয়ে দিলেন ওবামা

পরবর্তী

ট্রাম্পের অভিযোগকে উড়িয়ে দিলেন ওবামা

হবিগঞ্জের মাধবপুরে ক্যাবল অপারেটর কর্মী খুন

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT