হবিগঞ্জের মাধবপুরে ক্যাবল অপারেটরের এক কর্মচারিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে কাজ শেষে বাড়িতে ফেরার পথে ছাতিয়ান-রতনপুর সড়কের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া (২৩) দীর্ঘদিন ধরে স্থানীয় নোয়াপাড়া ক্যাবল অপারেটরের লাইন মেরামতে কাজ করে আসছে। সে জেলার মাধবপুর উপজেলার ছাতিয়ান গ্রামের আহসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কাজ শেষে বাড়িতে ফেরার পথে ছাতিয়ান-রতনপুর সড়কের বটতলা নামক স্থানে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। রাত পৌনে ১২ টার দিকে স্থানীয় লোকজন দুলালকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ছাতিয়ান পুলিশ ফাঁড়ির এএসআই ইব্রাহিক খলিলের নেতৃত্বে একদল পুলিশ দুলালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের নিয়ে যায়।
চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।









