চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি বিপিএলের ফাইনালে কুমিল্লা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

১২৬ রানের সহজ লক্ষ্যে একশ ‍পেরিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে তাদের ফাইনালে ওঠার পথ খুব কঠিন করে তুলতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। মাশরাফী বিন মোর্ত্তজার দলকে ৪ উইকেটে হারিয়ে বিপিএলের আরেকটি ফাইনালে উঠল তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।

হারলেও ফাইনাল খেলার আশা শেষ হয়ে যায়নি সিলেটের। মঙ্গলবার অলিখিত সেমিফাইনাল হিসেবে বিবেচিত দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ হবে রংপুর রাইডার্স।

দুপুরে এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখে নুরুল হাসান সোহানের রংপুর। ১৬ ফেব্রুয়ারি হবে শিরোপার লড়াই।

রোববার রাতে মিরপুরে শীর্ষ দুই দলের লড়াই হয়েছে অনেকটাই একপেশে। কুমিল্লা প্রথম কোয়ালিফায়ার জিতে নেয় ১৬.৪ ওভারে। ইনিংসের ১৫তম ওভারে রুবেল হোসেন জোড়া উইকেট শিকার করে লড়াইয়ের আশা জাগান। কিন্তু মুশফিকুর রহিম আন্দ্রে রাসেলের ক্যাচ ছাড়ার পর নিরাপদেই জয়ের বন্দরে পৌঁছায় কুমিল্লা।

রাসেল ১০ বলে ১৫ ও মোসাদ্দেক হোসেন সৈকত ২৭ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। কুমিল্লাকে উড়ন্ত সূচনা এনে দেন সুনিল নারিন। এ ওপেনার ১৮ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। তাতেই সহজ হয় জয়ের পথ।

রুবেল তিনটি, তানজিম হাসান সাকিব ও শফিকউল্লাহ গাফারি নেন একটি করে উইকেট।

Reneta

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে মাশরাফী বিন মোর্ত্তজার দল থেমে যায় একশ পেরিয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার সামনে সহজ লক্ষ্য।

ব্যর্থ হয়েছেন জাকির হাসান (২), দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন তৌহিদ হৃদয় (০)। ১৬ রানে তিন উইকেট হারানো দলকে মাঝারি মাঝারি সংগ্রহের পথ তৈরি করে দেন নাজমুল হোসেন শান্ত (২৮), মুশফিকুর রহিম (২৯) ও অধিনায়ক মাশরাফী (২৬) মিলে।

কিন্তু তারা সাজঘরে ফেরার পর দ্রুত উইকেট হারিয়ে ১৭.১ ওভারে ১২৫ রানে ‍গুটিয়ে যায় সিলেট। কুমিল্লার তানভির ইসলাম,মোস্তাফিজুর রহমান ও আন্দ্রে রাসেল দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়ালিফায়ারবিপিএল-২০২৩লিড স্পোর্টসসিলেট-কুমিল্লা
শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT