চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি ফাইনাল, স্বপ্ন একটিই

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:৪৫ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৮
মতামত
A A

তামিম-সাকিব ছিটকে গেছেন। ভাঙা পাঁজর নিয়ে খেলছেন মুশফিক। অধিনায়ক মাশরাফী পেয়েছেন আঙুলে চোট। ভারতের বিপক্ষে এশিয়া কাপের আরেকটি ফাইনালের আগে বাংলাদেশ দলের দৃশ্যমান চিত্র এটি। তৃতীয় নয়নে তাকালে এসব দুর্দশাই আবার জেগে ওঠার শক্তি।

পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার সে শক্তির প্রতিফলন দেখা গেছে মাশরাফী-মুশফিকদের মাঝে। প্রাণান্তকর চেষ্টার পর পাওয়া অসাধারণ জয়টি বাংলাদেশকে নিয়ে এসেছে স্বপ্নের দুয়ারে। শুক্রবার দুবাইয়ে ভারত-বধের চ্যালেঞ্জ টাইগারদের।

আগের রাতে ক্রিকেটাররা মাঠে যে লড়াকু মনোভাব দেখিয়েছেন, সেটি আরেকবার দেখাতে পারলেই হয়তো বহুদিনের আক্ষেপ ফুরাবে। ২০১২ ও ২০১৬ এশিয়া কাপে শিরোপার স্বপ্ন নিয়েই মিরপুরে ফাইনালে নেমেছিল বাংলাদেশ।

প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ২ রানের হারে স্বপ্নভঙ্গ। টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত পরের আসরে ভারতের সঙ্গে ৮ উইকেটে হার। টুর্নামেন্ট টাইটেল অধরাই থেকে যায় বাংলাদেশের। এবার এসেছে আরেকটি সুযোগ, ফাইনাল। স্বপ্ন সেই একটাই, শিরোপা জয়।

মরুর বুকে ট্রফি হাতে মাশরাফীদের জয়োল্লাস হতে পারে বাঁধিয়ে রাখার মতো কোনো ছবি। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে রূপ নেয়া ম্যাচে যে অদম্য মনোভাব দেখিয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা, সেটি বজায় থাকলে খুব কঠিন কী? মনেপ্রাণে বিশ্বাস রাখছি, ট্রফি নিয়েই দেশে ফিরবে টাইগাররা।

দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার সাকিব-তামিমকে ছাড়া জিততে পারে বাংলাদেশ, এই বিশ্বাস মনে গেঁথে চোখে চোখ রেখে লড়তে পারলে আশা রাখি এবার ফাইনাল বাংলাদেশেরই হবে। তপ্ত মরুর বুকে উড়বে বাংলাদেশের বিজয় পতাকা।

Reneta

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথমবার শিরোপায় নাম লেখাতে বাংলাদেশ দলকে ভুলে যেতে হবে আক্ষেপের কিছু স্মৃতি। বড় আসরে ভারতের সঙ্গে তীরে এসে তরী ডোবানোর কিছু অতীত অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৫ বিশ্বকাপ, ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ ও নিধাস ট্রফির ফাইনালে ভারতের সঙ্গে জয়ের আশা জাগিয়েও শেষপর্যন্ত ম্যাচ হাতছাড়া করে বাংলাদেশ। বড় আসরে ভারতের সঙ্গে একমাত্র জয়টি ২০০৭ বিশ্বকাপে।

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই উত্তেজনার পারদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার লড়াই। অনেক সময় মাত্রা ছাড়িয়ে যাওয়া। গ্যালারিতে দুই দলের সমান সমর্থন। রোমাঞ্চকর একটি ম্যাচ উপভোগের সব অনুষঙ্গ। যেটি মাথায় নিয়ে অনেকসময়ই সংক্রমিত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে নামার আগে অতীত পরিসংখ্যান ও মাঠের বাইরের ব্যাপারগুলো ভুলে থাকাই হবে বুদ্ধিমানের কাজ। নিজেদের স্বাভাবিক রেখে ময়দানী লড়াইয়ে নামতে পারাই হবে টাইগারদের বড় চ্যালেঞ্জ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮বাংলাদেশ-ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পোর্তো বাসিন্দাদের জন্য বিনামূল্যে গণপরিবহন সেবা চালু

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT