চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার করছে রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যাচেষ্টার ঘটনায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষীতে এবার পঞ্চাশেরও অধিক ব্রিটিশ কূটনীতিককে দেশ ছাড়তে হবে বলে জানিয়েছে রাশিয়া।

প্রাথমিকভাবে ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছিলো রাশিয়া।  রাশিয়ার ২৩ কূটনীতিককে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের পাল্টা ওই পদক্ষেপ নিয়েছিলো দেশটি।

এবার আরও বেশি সংখ্যক ব্রিটিশ কূটনীতিককে রাশিয়া ছাড়ার ব্যাপারে জোর দিচ্ছে দেশটি।

যুক্তরাজ্য ও রাশিয়ায় থাকা দেশ দুটির কূটনৈতিক মিশনগুলো একই আকারে নিয়ে আসার কথা বলছে রাশিয়া। অর্থাৎ আরও কমপক্ষে ২৭ বৃটিশ কূটনীতিককে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার মস্কোর ব্রিটিশ অ্যাম্বাসেডর লরি ব্রিসটো বলেন, রাশিয়ায় ব্রিটেনের মিশন ব্রিটেনে রাশিয়ান মিশনের মতো একই আকারের নিয়ে আসতে যুক্তরাজ্যের এক মাস সময় রয়েছে।

শনিবার রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভ রয়টার্সকে জানান, আমরা সমতার আহ্বান জানিয়েছি। যার মানে দাড়ায় বৃটেনকে ৫০’রও কিছু বেশি সংখ্যক কূটনীতিক কমাতে হবে।

Reneta

রাশিয়ার এমন পদক্ষেপের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র বলেন, রাশিয়ার জবাব দুঃখজনক হলেও, রাশিয়ার পূর্বের আচরণের প্রেক্ষিতে আমরা এমন জবাবই আশা করেছিলাম।

ব্রিটেনের মাটিতে দুইজনকে হত্যাচেষ্টার জন্য রাশিয়াকে দোষী সাব্যস্ত করে আরও বলা হয়, রাশিয়া আন্তর্জাতিক আইন এবং রাসায়নিক অস্ত্র চুক্তির গুরুতর লঙ্ঘণ করেছে এবং বিশ্বের দেশগুলোর প্রতিক্রিয়া আন্তর্জাতিক উদ্বেগের বহিঃপ্রকাশ।

ব্রিটেনের সাথে ‘সংহতি জানিয়ে’ এখন পর্যন্ত প্রায় দেড়শো রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে পশ্চিমা দেশগুলো।

যুক্তরাজ্যে রাশিয়ার এক সাবেক গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে গত ৪ মার্চ নার্ভ এজেন্ট (বিষাক্ত রাসায়নিক গ্যাস) প্রয়োগ করে হত্যা প্রচেষ্টা চালানোর অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে।

সের্গেই এর শারীরিক অবস্থা এখন গুরুতর হলেও স্থিতিশীল এবং ইউলিয়ার অবস্থা উন্নতির দিকে বলে জানানো হয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে সোমবার ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কারের পাশাপাশি সিয়াটলে রুশ কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র।  এর পর পরই যুক্তরাজ্য, জার্মানি ফ্রান্সসহ আরও ২০টিরও বেশি দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করে।

বৃহস্পতিবার পাল্টা ব্যবস্থা হিসেবে ৬০ মার্কিন কূটনীতিককে বহিস্কার করে রাশিয়া। সেই সাথে সেন্ট পিটার্সবার্গে মার্কিন কনস্যুলেট বন্ধেরও নির্দেশ দেয়।  পাশাপাশি পশ্চিমা দেশগুলোর দেড়শ’রও বেশি কূটনীতিককে দ্রুত বহিষ্কারের ঘোষণাও দেয় রাশিয়া।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা যেনো স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ের মতো পরিস্থিতির ধাবিত হচ্ছি।  স্নায়ুযুদ্ধ নিরাপত্তা প্রক্রিয়া আবারো শুরু করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ব্রিটেনযুক্তরাজ্যযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT