আরও চার বছরের জন্য হোসে মরিনহোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে চেলসি। ২০১৯ সাল পর্যন্ত এই ইংলিশ ক্লাবের দায়িত্ব পালন করবেন তিনি। অন্যদিকে, নতুন মৌসুমের জন্য ম্যানুয়েল পেলেগ্রিনির সঙ্গে মেয়াদ বাড়িয়েছে ম্যানচেস্টার সিটি।
চেলসির সঙ্গে মরিনিয়ো দ্বিতীয় দফায় চুক্তিবদ্ধ হন ২০১৩ সালে। ২০১৩-১৪ মৌসুমে দলকে শিরোপা এনে দিতে না পারলেও এ দফায় বেশ সফল হয়েছেন এই পর্তুগিজ কোচ।
তাই আগামী চার বছরের জন্য হোসে মরিনিয়োর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইংলিশ জায়ান্ট ক্লাবটি। এর আগে প্রথম দফায় ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত চেলসির কোচের দায়িত্ব পালন করেন মরিনহো। সে সময় পর পর দু’বার প্রিমিয়ার লিগ শিরোপা জেতে চেলসি।






