চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও কম দামে টুইটার কিনতে চাইছেন ইলন মাস্ক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ১৭, মে ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনার কথা বলেছিলেন টেসলা ও স্পেস এক্সের মালিক ইলন মাস্ক। আলোচনা চূড়ান্ত হওয়ার আগেই নাটকীয় ভাবে সেই চুক্তি থমকে যায়।

মাস্ক জানান, আপাতত চুক্তি স্থগিত। মুখে কুলুপ টুইটার কর্তৃপক্ষের। এবার জানা যাচ্ছে, প্রস্তাবিত দরের চেয়ে আরও কম দাম দিতে চাইছেন মাস্ক।

স্প্যাম অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য জানতে চান ইলন মাস্ক। তেমনটা না হলে টুইটার কেনার  পথে আর এগোবেন না তিনি।

ইলনের দাবি, মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটির কমবেশি ২০ শতাংশ স্প্যাম অ্যাকাউন্ট রয়েছে। তিনি জানিয়েছেন, যতক্ষণ না সংস্থাটি প্রমাণ করছে যে তাদের প্ল্যাটফর্মে ৫ শতাংশের কম স্প্যাম অ্যাকাউন্ট রয়েছে ততক্ষণ কোনওরকমের লগ্নি করবেন না তিনি।

গত সপ্তাহ থেকেই থমকে টুইটার কেনার প্রক্রিয়া
গত ক’বছর ধরেই টুইটার ব্যবহারকারীদের বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। বহুক্ষেত্রে দেখা গিয়েছে, বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মানুষকে ব্যান করেছে তারা।

টেসলার সিইও ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর মনে করা হয়েছিল, এই অবস্থার পরিবর্তন আসবে। গত সপ্তাহে টুইটার দাবি করে, তাদের প্ল্যাটফর্মে স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা ৫ শতাংশের কম। ইলন সরাসরি এই দাবি উড়িয়ে দেন এবং সংস্থাটি কেনার প্রক্রিয়া স্থগিত করে দেন।

Reneta

তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা! তবে কি টেসলা সিইও শেষ অবধি টুইটার কিনবেন না? নিজের অবস্থান অবশ্য স্পষ্ট করেছেন মাস্ক। তিনি জানিয়েছেন, সংস্থাটি কিনতে তিনি যথেষ্ট আগ্রহী।

কমতে পারে টুইটারের দাম
বিশেষজ্ঞদের একটা বড় অংশ অবশ্য এতে মাস্কের মুন্সিয়ানা দেখছে। তাদের মতে, এই ইস্যুকে প্রাধান্য দিয়ে মাস্ক আরও কম দামে কিনে ফেলবেন সংস্থাটিকে৷ গতমাসে মাস্ক প্রস্তাব দিয়েছিলেন, তিনি ৪৪ বিলিয়ন মার্কিন ডলার দামে কিনবেন সংস্থাটিকে। এখন মনে করা হচ্ছে, আরও কম দামে কিনে ফেলতে পারবেন তিনি। সম্প্রতি সরাসরি সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন মাস্ক। তিনি জানিয়েছেন, দামদর নিয়ে আলোচনা করা হবে৷ মঙ্গলবার তিনি তার টুইটার হ্যান্ডেলে বলেছেন, তিনি যে দাম অফার করেছেন টুইটারের দাম আসলে অত নয়। এর কয়েক ঘণ্টা পরেই মাস্ক বলেছেন, তিনি তার অফার করা ৪৪ বিলিয়ন ডলারেই টুইটার কিনবেন তবে শর্ত আছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইলন মাস্কটুইটার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT