চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকার আরকানসাসে জোড়া মৃত্যুদণ্ড কার্যকর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

আমেরিকার সাউদার্ন অঙ্গরাজ্য আরকানসাসে মার্সেল ওয়েন উইলিয়ামস এবং জ্যাক হেরল্ড জনস নামের দুই জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যর অ্যার্টনি জেনারেল লেসলি রটলেডজ।

আরকানসাস অঙ্গরাজ্যে সোমবার রাত ১১টা ৩৯ মিনিটে প্রথম ব্যাক্তি জ্যাক হেরল্ড জনসের মৃত্যু দণ্ডাদেশ সম্পাদন করা হয়। ১৯৯৫ সালে একজনকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়।

অন্যদিকে ১৯৯৪ সালে স্টেসি এরিকসনকে হত্যার দায়ে দ্বিতীয় ব্যক্তি ওয়েন উইলিয়ামের মৃত্যুদণ্ড সম্পাদন করা হয়। বলা হচ্ছে, ১৯৯৯ সালের পর আমেরিকায় দ্বিতীয় ব্যক্তি হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকরের পর আরকানসাসের অ্যাটর্নি জেনারেল লেসলি রটলেডজ বিবিসিকে বলেন, নিহতদের পরিবার দীর্ঘ দিন ধরে ন্যায় বিচারের জন্য অপেক্ষায় ছিলো। আমি মনে করি তারা আজ রাতে শান্তি খুঁজে পাবে।

মার্সেল ওয়েন উইলিয়ামের মৃত্যুদণ্ড কার্যকরের আগে তার আইনজীবী কর্তৃক জনসকে ইলেকট্রিক চেয়ার বা বিষাক্ত ইনজেকশন অত্যাচার এবং অমানবিকভাবে দণ্ডাদেশ দেয়া হয়েছে বলে অভিযোগ আনলে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট সাময়িকভাবে উইলিয়ামের মৃত্যুদণ্ড স্থগিত রাখেন। পরে তাদের অভিযোগ নাকচ করে দিয়ে ফেডারেল জাজ বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। মূলত প্রস্তুতি গ্রহণ করতে উইলিয়ামের দণ্ড কার্যকর করতে সময় লেগেছে।

২০০৫ সালের পর প্রায় ১২ বছরে ২০ এপ্রিল প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করা হয় লেডেল লি নামক এক হত্যার আসামীর। ১৯৯৫ সালে একজন মহিলাকে হত্যার দায়ে তাকে এই দণ্ড দেয়া হয়। তবে তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে নির্দোষ দাবী করেছিলেন।

Reneta

মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল এটাকে ‘লজ্জার দিন’ বলে আখ্যায়িত করে প্রদেশটি জনগণকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে।

আরকানসাসে এমন জোড়া ‍মৃত্যুদণ্ড সর্বশেষ দেয়া হয়েছিলো ১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর। তবে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ১৯টিতে মৃতুদণ্ড বাতিল হলেও ৩১টিতে কার্যকর রয়েছে। ইলেকট্রিক চেয়ার বা বিষাক্ত ইনজেকশন প্রয়োগের মাধ্যমেই সাধারণত তা কার্যকর করা হয়।

তবে ১১ দিনের মধ্যে আরকানসাস অঙ্গরাজ্যে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরকানসাস অঙ্গরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT