চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরের প্রমোশন, আকমল বাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ন ১২, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
আমির

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান উমর আকমল। তবে প্রমোশন পেয়েছেন দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা পেসার মোহাম্মদ আমির। ১ জুন থেকে শুরু হয়েছে পিসিবির নতুন চুক্তি বছর।

অভিজ্ঞ আকমল বাদ গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন চার নতুন ক্রিকেটার। প্রথমবারের মতো বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ওপেনার ফখর জামান, ফাহিম আশরাফ, হাসান আলী ও শাহাব খান।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, খেলোয়াড়দের পারফরমেন্স, ফিটনেস এবং শৃঙ্খলার কথা বিবেচনা করে কেন্দ্রীয় চুক্তিগুলো করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, আমির ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছেন। প্রমোশন হয়েছে ইমাদ ওয়াসিম ও হাসান আলীর। তারা দুজনই ‘সি’ থেকে বি ক্যাটাগরিতে এসেছেন।

পেসার ওয়াহাব রিয়াজের আবার ডিমোশন হয়েছে। তিনি ‘বি’ থেকে ‘সি’ ক্যাটাগরিতে চলে গেছেন। আকমলের সঙ্গে পিএসএলে স্পট ফিক্সিংয়ের তদন্তে যাদের নাম এসেছে এবং বর্তমানে নিষিদ্ধ রয়েছেন, এমন খেলোয়াড়দের চুক্তির বাইরে রাখা হয়েছে।

চারটি ক্যাটাগরিতে মোট ৩৫জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে পিসিবি।

Reneta

ক্যাটাগরি ‘এ’: আজহার আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, অধিনায়ক সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ ও পেসার মোহাম্মদ আমির।

ক্যাটাগরি ‘বি’: বাবর আজম, ইমাদ ওয়াসিম, আসাদ শফিক ও হাসান আলী।

ক্যাটাগরি ‘সি’: ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, হারিস সোহেল, সামি আসলাম, সান মাসুদ, সোহেল খান, ফখর জামান, জুনায়েদ খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ আব্বাস ও শাহাব খান।

ক্যাটাগরি ‘ডি’: মোহাম্মদ নওয়াজ, আসিফ জাকির, উসমান সালাহউদ্দিন, আমির ইয়ামিন, উসমান শেনওয়ারি, ফাহিম আশরাফ, রুমান রইস, ইমাম উল হক, বিলাল আসিফ, মীর হামজা, উমর আমিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আসগর ও মোহাম্মদ রিজওয়ান।

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তান ক্রিকেটপিসিবিমোহাম্মদ আমির
শেয়ারTweetPin

সর্বশেষ

অপরাজিত থেকে ফাইনালে বাংলাদেশ, শিরোপার প্রতিপক্ষ ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

তারেক রহমান হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: দ্য ডিপ্লোম্যাট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

এপস্টেইন ফাইলস: মেলিন্ডা গেটসের প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই সন্তান হত্যার পর মা-বাবার আত্মহত্যা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ডকুফিল্মে জেফরি এপস্টেইনের অন্ধকার জগৎ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT