চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দিনে আমিরের আয় ১৩ কোটি, একদিনেই অজয় নিল ৩৪ কোটি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ন ২১, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

এক দিনের ব্যবধানে মুক্তি পেল বলিউডের পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ও অজয় দেবগনের ‘গোলমাল এগেইন’ ছবি দুটি। কিন্তু আমির খানের সিক্রেট সুপারস্টার যেখানে দুই দিনে আয় করেছে ১৩ কোটি রূপি, সেখানে মুক্তির প্রথম দিনেই অজয় দেবগনের ‘গোলমাল এগেইন’ আয় করেছে ৩৪ কোটি রূপি!

২০ অক্টোবর শুক্রবার মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ছবি ‘গোলমাল এগেইন’। প্রথম দিনেই ছবিটি আয় করেছে প্রায় ৩৪ কোটি রূপি। শুধু মুম্বাইতেই আয় হয়েছে ১৪ কোটি রূপি। বাহুবলি মুক্তির প্রথম দিনে ব্যবসা করেছিল ১০০ কোটি রূপি। এরপরই প্রথম দিনে আয়ের দিক থেকে এবছর ‘গোলমাল এগেইন’  ছবিটিই সবচাইতে বেশি ব্যবসা করল।

এই ছবির ঠিক একদিন আগে অর্থ্যাৎ ১৯ অক্টোবর মুক্তি পাওয়া আমির খানের ‘সিক্রেট সুপার স্টার’ প্রথম দিনে আয় করেছে মাত্র ৪ কোটি রূপি! আর দ্বিতীয় দিনে ছবিটি আয় করে ৯ কোটি রূপি।

‘গোলমাল এগেইন’ ছবিটির পরিবেশক অক্ষয় রাথি অবশ্য আগে অনুমান করে বলেছিলেন, প্রথম দিনে ২২ কোটি থেকে ২৫ কোটি রুপি আয় করবে ছবিটি। এরপর সাপ্তাহিক ছুটির দিন শনি ও রবিবারে অনায়াসে আয় গিয়ে দাঁড়াবে ৭৫ কোটিতে!

‘গোলমাল এগেইন’ ছবিতে হাস্যরসাত্মক বিষয়ের সঙ্গে যুক্ত হয়েছে ভৌতিক উপাদান। এ ছাড়া রোহিত শেঠির অন্যান্য ছবিগুলোর মতো এ ছবিতেও নতুন মডেলের বিভিন্ন গাড়ির কসরত থাকছে। এরই মধ্যে ছবিটির ট্রেইলার ৪০ লাখ দর্শক দেখেছেন। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অজয়, পরিণীতি চোপড়া, টাবু, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কুনাল খেমু, প্রকাশ রাজ, নীল নিতিন মুকেশ, জনি লিভার। টাইমস অব ইন্ডিয়া।

অন্যদিকে সিক্রেট সুপারস্টার’ ছবিতে আমির খানের সাথে অভিনয় করেছেন জাইরা ওয়াসিম। একটি রক্ষণশীল পরিবারের মেয়ের তারকা হয়ে ওঠা নিয়ে গড়ে উঠেছে ছবির কাহিনী।

Jui  Banner Campaign
ট্যাগ: গোলমাল এগেইন
শেয়ারTweetPin

সর্বশেষ

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে ২ জন নিহত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT