চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমিতো হেরেই বিশ্বকাপ শুরু করেছিলাম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ১৭, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের হতাশার ড্রতে মাথা নিচু করে মাঠ ছাড়ছেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। এমন সময় ভিআইপি গ্যালারিতে ক্যামেরা খুঁজে নিলো ডিয়েগো ম্যারাডোনাকে। ডান হাত মুষ্টিবদ্ধ করে বুকের বাঁপাশে চাপড়ে কিছু একটা বোঝাতে চাইলেন আর্জেন্টিনাকে সবশেষ বিশ্বকাপ এনে দেয়া অধিনায়ক। সেসময় কী বোঝাতে চেয়েছিলেন ম্যারাডোনা?

আর্জেন্টাইন কিংবদন্তি ওরকম করে উত্তরসূরিদের সাহসই যোগাতে চাইলেন, সেটা পরিষ্কার হল ইনস্টাগ্রামে তার এক পোস্টে, ‘আমি একটা বিশ্বকাপ শুরুই করেছিলাম হেরে, ড্র করে নয়। সেটা ১৯৯০ বিশ্বকাপ!’

ম্যারাডোনা চাইলে ১৯৮৬ বিশ্বকাপের উদাহরণও টানতে পারেন। সেটি না করে ’৯০ বিশ্বকাপের উদাহরণ টানার কারণ, সে আসরেও আনকোড়া দল নিয়ে খেলতে গিয়েছিল আর্জেন্টিনা। চোটের কারণে এগারোজন নামানোই ছিল দায়।

পরে প্রথম ম্যাচে নবাগত ক্যামেরুনের কাছে হেরেও গিয়েছিল ম্যারাডোনার দল। শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে ফাইনাল পর্যন্ত উঠে গিয়েছিল আলবিসিলেস্তেরা। শিরোপা অবশ্য মেলেনি, জার্মানির কাছে ট্রফি হাতছাড়া।

সেটা মনে করিয়ে দিয়েই উত্তরসূরিদের সাহস যোগাচ্ছেন ম্যারাডোনা, ‘চোট সত্ত্বেও, অনেক বাধা সত্ত্বেও, আমরা ফাইনালে চলে গিয়েছিলাম। ধন্যবাদ ছেলেদের যাদের অনেক ত্যাগে আমরা সেই বাধা পেরিয়েছিলাম। আমরা দলকে সমর্থন করেই যাবো। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিয়েগো ম্যারাডোনাবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT