চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি কিন্তু একাই দেশে ফিরবো না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশে ফিরে সমর্থকদের তোপ কীভাবে সামলাবেন? সে কথা মনে করিয়ে সতীর্থদের হুমকি দিয়েছেন সরফরাজ আহমেদ। পাকিস্তান অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকাপ শেষে দেশে কিন্তু তিনি একাই ফিরবেন না!

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তানের অবস্থা বেশ নাজুক। পাঁচ ম্যাচের তিনটিতে হেরে সেমিফাইনালের পথ অনেকটাই নড়বড়ে হয়ে গেছে ১৯৯২ বিশ্বকাপজয়ীদের। বাকি চার ম্যাচের সবগুলো জিতলেও নিশ্চিত নয় শেষ চার! এখন অবস্থান পয়েন্ট টেবিলের তলানির দিকে।

আসলে পাকিস্তানের সেমির সম্ভাবনা অনেকটাই ধূসর শেষ হয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের দিনেই। আগের হারগুলো কোনরকমে হজম করে নিলেও কোহলিদের কাছে বিশাল পরাজয়ে মুখের লাগাম ছুটে গেছে পাকিস্তানি সমর্থকদের। ধৈর্য্য ধরতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমানে চলছে সরফরাজদের শাপ-শাপান্ত।

Banglabid

সমালোচনার কারণও অবশ্য আছে। ভারত ম্যাচের আগের রাতে সীসা লাউঞ্জে বসে গভীর রাত পর্যন্ত আড্ডারত কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের ছবি এরইমধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তার উপর ম্যাচে সরফরাজের ঘুম কাতুর চেহারা ও একাধিক ভুল সিদ্ধান্তে বেশ চটে আছে পাকিস্তানিরা। দেশটির সাবেক পেসার শোয়েব আখতার সমালোচনা করে সরফরাজকে তকমা দিয়েছেন ‘ঘিলুহীন’ অধিনায়ক হিসেবে।

এভাবে চলতে থাকলে সমর্থকদের ক্রোধের লাগাম ছুটে যাবে বলে সতীর্থদের হুঁশিয়ারি দিয়েছেন সরফরাজ, ‘কেউ যদি মনে করে তাকে দেশে ফিরতে হবে না, তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। যদি খোদা খারাপ কিছু লিখেই রাখেন, তাহলে আমি কিন্তু একাই দেশে ফিরবো না।’

হারা ম্যাচের কথা ভুলে গিয়ে পরের লড়াইগুলোতে মাথা উঁচু করে খেলার বার্তা দিয়েছেন পাকিস্তান অধিনায়ক। একই কথা দলটির কোচ মিকি আর্থারেরও। বাকি ম্যাচগুলোতে ‘আহত বাঘ’ হয়ে লড়াইয়ের জন্য আহ্বান সাউথ আফ্রিকান কোচের!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান দলবিশ্বকাপ-২০১৯সরফরাজ আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নটিংহ্যামের পথে বাংলাদেশ

পরবর্তী

কুখ্যাত ডাকাত ফরিদ কমান্ডার আটক

পরবর্তী

কুখ্যাত ডাকাত ফরিদ কমান্ডার আটক

রাজধানীতে পেট্রোল পাম্পে আগুন

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT