চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করলেন কথাসাহিত্যিক আনিসুল হক। নিজের ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে একটি পোস্টও শেয়ার দেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আনিসুল হক লেখেন, ‘আপনি বলেছিলেন, আপনার সবচেয়ে বড় গুণ, আপনি আপনার মানুষকে বড় বেশি ভালোবাসেন। বিদেশি সাংবাদিকটি তখন প্রশ্ন করল, আপনার সবচেয়ে বড় দোষ কী? আপনি বলেছিলেন, আপনি আপনার মানুষকে বড় বেশিই ভালোবাসেন।’

নিজের দোষ-গুণও স্বীকার করেন আনিসুল হক। ‘লেখেন, আমারও একটা গুণ আছে। আমি আপনাকে ভালোবাসি। আমারও একটা দোষ আছে। আমি আপনাকে একটু বেশিই ভালোবাসি। যখন আপনার নাম নেয়া এই দেশে নিষিদ্ধ ছিল, তখনও আমি নিজের ঘরে আপনার ভাষণ বাজিয়ে একা একা অশ্রুপাত করতাম। সেটা যত না শোকের অশ্রু, তারও চেয়ে বেশি ভালোবাসার অশ্রু।’

বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করতে দ্বিধান্বিত নয় উল্লেখ করে তিনি লেখেন, ‘দোষে-গুণে মিলেই তো মানুষ। আমি আমার এই দুর্বলতার কথা প্রচার করতে কুণ্ঠিত নই। যদিও এটা প্রচার করে কোনো সুবিধাও আমি কোনোদিনও নিইনি, নেবও না।’

নিজের প্রথম বইয়ের প্রসঙ্গও টেনে আনেন এই কথাসাহিত্যিক। আমি সেই ১৯৮৯ সালে আমার প্রথম বই-কবিতার-উৎসর্গ করেছিলাম এই বলে,
পিতা, প্রিয়তম, প্রথম পাঠক
এবং বঙ্গবন্ধু, জাতির জনক,
আমাকে দিয়েছ যাঁরা স্বাধীনতা আর দায়বন্ধ জ্বলন্ত যৌবন।

পিতা-মাতার কাছে আমাদের জন্মঋণ। আর বঙ্গবন্ধুর কাছে আমাদের রাষ্ট্রঋণ। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, আর আজকে আমরা যে যা করছি, যা হয়েছি, তা ওই স্বাধীনতার বদৌলতে। রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রপরিচালনায় আপনার দোষগুণ নিয়ে একাডেমিক আলোচনা করুন, তাতে এখন আমি অংশ নিতে আসিনি।

Reneta

আজ আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় শোক দিবসবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

মাথাপিছু জিডিপিতে চলতি বছরেই ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
লতিফ মাস্টার ফাউন্ডেশন

আদর্শের আলোয় বদলে যাওয়া বেশরগাতি

এপ্রিল ২৮, ২০২৬

রিয়ালের কোচ হচ্ছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী স্কালোনি?

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ

এপ্রিল ২৮, ২০২৬

সিঙ্গাপুরকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT