চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার সবকিছুর মৌলিক ভিত্তি আমার মা: জয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১০, মে ২০২১
বিনোদন
A A

যে সন্তান প্রতিষ্ঠিত হয়ে সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদান রাখেন, তাদের মাকে ‘গরবিনী মা’ হিসেবে বিশেষ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে উনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। এ বছর এমন দশ জন প্রতিষ্ঠিত সন্তানের মাকে দেয়া হয়েছে এই পুরস্কার। সেই তালিকায় আছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মা রেহানা মাসউদ।।

মায়ের এমন প্রাপ্তির কথা‌ ‘ডুব সাঁতার’ এর এই অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যেম জানিয়েছেন। সোমবার দুপুরে জয়া মায়ের সদ্য পাওয়া গরবিনী মা সম্মাননার ক্রেস্ট ও উপহার সামগ্রীর ভিডিও পোস্ট করেন। সেই সাথে মা রেহানা মাসউদ ও বোন কান্তার সাথে একটি ছবিও পোস্ট করেন।

মায়ের এমন প্রাপ্তিতে জয়া লেখেন, আমি যদি সামান্য কিছু হয়ে উঠতে পেরে থাকি, আমার মা ছিলেন বলেই পেরেছি। আমার মা আছেন বলেই, আমার স্বপ্ন ছোঁয়ার জন্য এখনো যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস আমি রাখি। আমার সবকিছুর মৌলিক ভিত্তি আমার মা।

তিনি লিখেন, আজকে আমার মাকে সম্মান জানানো হলো। এর চেয়ে আনন্দের, এর চেয়ে গর্বের মুহূর্ত আমার জন্য আর কী হতে পারে! এই মুহূর্তটি আমার জন্য শুধু বিশেষ নয়, অতি অতি বিশেষ। আমাদের তিন ভাইবোনের পক্ষ থেকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালকে অশেষ ধন্যবাদ আর বিনীতভাবে কৃতজ্ঞতা জানাই আমার মা ‘রেহানা মাসউদ ‘কে এই গরবিনী মা”সন্মাননা দেয়ার জন্যে ।

মায়ের উদ্দেশে জয়া লেখেন, মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক আনুষ্ঠানিক নয়। মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক বরং টেইকেন ফর গ্র্যান্টেড। মাকে যদি বলি, মা, তোমাকে ভালোবাসি; তাহলে সাংঘাতিক আদিখ্যেতা শোনায়। কিন্তু সত্যি সত্যিই এই মা দিবসে আমরা বলতে চাই, মামণি, আমরা তোমাকে অনেক ভালোবাসি।

জয়া ছাড়াও শোবিজ অঙ্গনে সংগীতশিল্পী হাবীব ওয়াহিদ ও অভিনেতা সিয়াম আহমেদের মাকেও প্রতিষ্ঠানটি ‌‌‌‌”গরবিনী মা’ সম্মাননা প্রদান করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গরবিনী মাগর্বিতজয়াজয়া আহসানডুব সাঁতারনাটকমালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি তরুণদের নৈতিক শিক্ষা দিতে হবে: তথ্যমন্ত্রী

মে ১০, ২০২৬

শিরোপা দৌড়ে টিকে থাকতে ওয়েস্ট হ্যামকে এগিয়ে আসতে বললেন গার্দিওলা

মে ১০, ২০২৬

এল ক্ল্যাসিকোর আগে বাবা হারালেন বার্সা কোচ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ জন সুপ্রতিষ্ঠিত নাগরিকের ‘গরবিনী মা’ পেলেন সম্মাননা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT