চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার জীবনে এত সাংবাদিক দেখিনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

রাসেল ডমিঙ্গো বাংলাদেশে প্রথম এসেছিলেন ২০০৪ সালে। সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে। পরেও এসেছেন কয়েকবার। এবার টাইগারদের হেড কোচ হয়ে আসা এ প্রোটিয়া। সঙ্গত কারণেই সংবাদমাধ্যমের প্রবল আগ্রহ তাকে ঘিরে। যা রীতিমতো অবাক করেছে নতুন হেড কোচকে।

মঙ্গলবার বিকেলে বিমানবন্দরে নেমে দেখেছেন সাংবাদিকদের ভিড়। বুধবার সকালে শের-ই-বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে ঢুকে দেখেন তার সামনের কোনো আসনই ফাঁকা নেই। উপস্থিত দেশের প্রায় সকল মিডিয়া। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানালেন, ক্রিকেট নিয়ে এদেশের মানুষের আবেগ ও ভালোবাসার ব্যাপারটি আগ্রহ তৈরি করেছে বাংলাদেশের কোচ হতে।

‘২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশে এসেছিলাম, অবশ্য সেটি অনেক আগের কথা। সত্যি বলতে ক্রিকেট নিয়ে এদেশের মানুষের আগ্রহ এতটাই প্রবল যে আমাকে এটি ভীষণভাবে নাড়া দিয়েছে। সাউথ আফ্রিকার কোনো প্রেস কনফারেন্সে আপনি সর্বোচ্চ আট-নয়জন সাংবাদিক দেখবেন। আমি আমার জীবনে এত প্রতিবেদক দেখিনি! গতকাল বিমানবন্দরে প্রায় একশ সাংবাদিক ছিল। এই অঞ্চলের এই বিষয়টি আমাকে আকর্ষণ করে।’

ডমিঙ্গোর কর্মপরিকল্পনা শুনেই বিসিবি বুঝে গিয়েছিল কোচিং নিয়ে প্রবল আগ্রহের ব্যাপারটি। যে কারণে তাকে নিয়োগ দেয়া হয়েছে হেড কোচ হিসেবে। সুযোগ পেলেই তাই সাংবাদিকরা সেই কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাইছেন নতুন কোচের কাছে। তিনি কিছুটা আগ্রহ মেটালেনও।

‘এটা খুবই মজার যে সবাই আমাকে প্রেজেন্টেশন নিয়ে প্রশ্ন করছে। কারণ আমি ক্রিকেটের বিভিন্ন পর্যায় নিয়ে কাজ করেছি। অনূর্ধ্ব -১৫, ১৯ এবং আন্তর্জাতিক। জানি কীভাবে কোন পদ্ধতিতে কাজ করতে হয়। সত্যি বলতে আমি কোচিংয়ের পদ্ধতির ব্যাপারে খুবই সচেতন এবং মনে করি এটা জাতীয় দলকে গুরুত্ব দিয়েই করতে হবে। প্রেজেন্টেশনটি ছিল কী করে জাতীয় দলের খেলোয়াড়দের উন্নতি করানো যায় এবং একটি টেকশই উন্নয়নের পথে দলকে নিয়ে যাওয়া যায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডমিঙ্গোবাংলাদেশ ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬

সড়কপথে আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

জুন ১২, ২০২৬

১০ এ ৬ পেলেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা

জুন ১২, ২০২৬

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT