চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার ক্যারিয়ার সেরা সিনেমা ‘যদি একদিন’: রাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৯
বিনোদন
A A

ছোটপর্দার স্বনামধন্য নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর আগে প্রজাপতি (২০১১), তারকাঁটা (২০১৩), সম্রাট (২০১৬) তিনটি ছবি নির্মাণ করেছেন। ছবিগুলো দিয়ে বড়পর্দায় তিনি সুনাম অর্জন করেছেন। এই নির্মাতার নতুন ছবি ‘যদি একদিন’ মুক্তি পেতে যাচ্ছে ৮ মার্চ (শুক্রবার)।

তার আগে নির্মাতা রাজ চ্যানেল আই অনলাইনের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমার পরিচালিত আগের তিনটি ছবি দেখে ‘যদি একদিন’ মেলাবেন না। আমার দিক থেকে এটা আমার ক্যারিয়ারে বেস্ট সিনেমা। ‘যদি একদিন’ ছবির বিশেষত্ব হচ্ছে গল্প।

নির্মাতা রাজ বলেন, আগের তিনটি ছবি বিভিন্ন কারণে ঝামেলা ছিল। তাই আগের ছবিগুলো বিচার করে যেন ‘যদি একদিন’র সঙ্গে কেউ না মেলায়। ছবি না দেখে যেন কেউ মন্তব্য না করে। আগে ‘যদি একদিন’ দেখুক তারপর ইতিবাচক কিংবা নেতিবাচক মন্তব্য করুক। না দেখেই ছবিটাকে কেউ নাটক বলবেন না।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, সিনেমার প্রোপার্টি আমরা না, দর্শকরা। সোজা কথায় আমরা দর্শকদের গোলাম। তাদের ভালো লাগলে আমরা সার্থক। আমি শতভাগ পরিকল্পনা মাফিক কাজ করেছি। এতে আমি নিজেও খুব এক্সাইটেড। কোথাও কোনো খুঁত রাখিনি।

গান, নাটকে কাজ করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তাহসান খান। এ ছবির মাধ্যমে তিনি প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করলেন। তার বিপরীতে কাজ করেছেন কলকাতা নায়িকা শ্রাবন্তী।

এ ছবিতে অভিনয়ের পর তাহসান বলেছিলেন, আমি একজন এন্টারটেইনার। কাজ করি মানুষের জন্য। চিন্তা করি আমার কাজটা যেন বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায়। তাদের হৃদয়ে যেন জায়গা করে নেয়। কিন্তু সব কাজ পারেনা। কিছু কাজ যদি পারে তাহলে উদ্দেশ্য সার্থক। প্রমিজ করছি, এই ছবির মাধ্যমে দর্শকদের এমন কিছু দেব সেটা সারাজীবন মনে রাখবে।

Reneta

৩১ জানুয়ারি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ‘যদি একদিন’ মুক্তির অনুমতি পায়। ছবি দেখে সেন্সর সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ বলেছিলেন, পারিবারিক সেন্টিমেন্টাল ও ইমোশনে ভরপুর ছবি ‘যদি একদিন’। দারুণ উপভোগ্যের।

তাহসান-শ্রাবন্তী ছাড়াও ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুজাত শিমুল, আনন্দ খালেদ প্রমুখ। ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিটির পরিবেশনায় আছে টিওটি ফিল্মস।

‘যদি একদিন’ ছবির তাহসান-কোনালের গাওয়া একটি গান এবং হৃদয় খানের একটি গান ও টিজার প্রকাশ হয়েছে। এছাড়া হৃদয় খানের ‘লক্ষ্মী সোনা’ শিরোনামের আরেকটি গান ব্যাপক প্রশংসা পেয়েছে। তারপর থেকে নতুন করে ‘যদি একদিন’ দেখার জন্য দর্শক অপেক্ষার প্রহর গুনছেন।

ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। নির্মাতা রাজ জানান, ৪০ টির মতো সিনেমা হলে মুক্তি দেয়া হবে ‘যদি একদিন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দ খালেদতাসকিন রহমানতাহসানফখরুল বাশার মাসুমমিলি বাশারমোস্তফা কামাল রাজরাইসালিড বিনোদনসাবেরী আলমসুজাত শিমুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT