চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের বিক্রি করে দেদারছে পয়সা কামাচ্ছে তারা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২১
বিনোদন
A A

মৃত্যু অনিবার্য। কিন্তু জীবিত মানুষটিকেও যদি তার নিজের মৃত্যু সংবাদ শুনতে হয়, তার এবং পরিবারের মনের অবস্থা কেমন হয়! অথচ এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে চলচ্চিত্রের বহু গুণী অভিনেতা অভিনেত্রীদের।

সর্বশেষ এমন বিব্রতকর গুঞ্জনের শিকার হয়েছেন করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অভিনেতা আলমগীর। কিংবদন্তী এই অভিনেতা শারীরিকভাবে সুস্থ থাকলেও বাড়তি সতর্কতায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সুযোগটিই নিয়েছে অসাধু একটি শ্রেণি।

সামাজিক মাধ্যমে ছড়িয়েছে গুণী এই অভিনেতার ভুয়া মৃত্যু সংবাদ! আর এমন ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিনেতার সহধর্মিনী ও উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। 

মৃত্যু নিয়ে এমন অসত্য ও ভুয়া খবর না ছড়ানোরও আহ্বান জানিয়েছেন এই কিংবদন্তী। গুজবকারীদের এমন আচরণে বিরক্ত আলমগীরের মেয়ে ও কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। জানিয়েছেন, যারা তার বাবার মৃত্যুর গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও প্রস্তুতি নিচ্ছেন।

গুজবকারীদের ‍বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়ে বিনোদন জগতের অনেকেই আঁখি আলমগীরের ও তার পরিবারের এমন সিদ্ধান্তকে সমর্থন জানান। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় ইউটিউবকে। যেখানে ‘ভিউ’ পেতে ভুয়া খবর শিরোনাম করে মানুষকে আগ্রহী করা হয় ক্লিক করতে! চিত্রনায়ক ওমর সানীর ক্ষোভ তাই এদের প্রতি।

Reneta

আলমগীরকে নিয়ে গুজব ছড়ানোর পর তথ্য মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ওমর সানী দাবি করেন, ইউটিউব চ্যানেলের প্রতি একটা নীতিমালা থাকা উচিত, তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে থাকা উচিত তা কী হচ্ছে। কত হাজার গুঞ্জন হলে নীতিমালা করবেন?

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমর সানী আরো লেখেন, আমাকে মেরেছে কয়েকবার। মৌসুমীকে মেরেছে, এটিএম সাহেবকে মেরেছিল অনেকবার। আরো অনেককে মেরেছে। মিথ্যা তথ্য দেয়া এবং কাল্পনিক গল্প, আজ জলজ্যান্ত আমাদের চলচ্চিত্রের বটবৃক্ষ আলমগীর সাহেবকে মারলেন। না উনি মারা যাননি, বেঁচে আছেন।

ইউটিউবে নীতিমালার জোর দাবী জানিয়ে এই তারকা বলেন, একটা নীতিমালা হওয়া উচিত, কোনো কন্ট্রোল নেই, আমাদের বিক্রি করে দেদারছে পয়সা কামাচ্ছে তারা, যারা এগুলো করছে তারা কী মানুষ নাকি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আখি আলমগীরআলমগীরএটিএমএটিএম শামসুজ্জামানকবরীকিংবদন্তীগুঞ্জনচিকিৎসাধীনফারুকমৃত্যুরুনা লায়লালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT