চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাজনের সুরক্ষায় সহায়তা প্রয়োজন, নাক গলানো নয়: বলসোনারো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৯
আন্তর্জাতিক
A A

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো আমাজনের রেকর্ড সংখ্যক বন ধ্বংসের হাত থেকে সুরক্ষার জন্য সশস্ত্র বাহিনীকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।

ইউরোপীয় নেতাদের তীব্র চাপের পর আমাজন অঞ্চলের প্রকৃতি সংরক্ষণ, আদিবাসী জমি এবং সীমান্ত অঞ্চলে সৈন্য মোতায়েনের জন্য ঘোষণা দিলেন তিনি।

বলসোনারো বলেন: কৃষকরা অবৈধভাবে আগুন দিতে পারে। তবে এটি নিয়ে বহি:র্বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর নাক গলানোর প্রয়োজন নেই।

বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠার পরিপ্রেক্ষিতে তিনি আরও বলেন: খনির জন্য আমাজনের অঞ্চলগুলি পরিষ্কার করার পক্ষে সমর্থন করায় এর আগেও আমি সমালোচনার শিকার হয়েছি। অতএব এটি নতুন কিছু নয়। তবে আমি আমাজন বনকে ভালোবাসি। এটির সুরক্ষায় আমি কাজ করতে চাই।

অন্যদিকে সমালোচকরা বলছেন: আমাজনের রেকর্ড সংখ্যক বন ধ্বংসের ফলে সবুজ প্রকৃতি ও বৃষ্টিপাতের সম্ভাবনা হ্রাস হচ্ছে।

গবেষকদের গবেষনা অনুযায়ী, গত জানুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আমাজন বনে ৭২ হাজার ৮০০টি আগুন লাগার ঘটনা ঘটেছে।

Reneta

ব্রাজিলের প্রেসিডেন্ট আরও বলেন: ব্যবসায়িক স্বার্থে ব্রাজিলের উচিত আমাজনকে উন্মুক্ত করে দেওয়া।  যাতে খনন, কৃষি ও কাঠ ব্যবসায়ীরা এর সম্পদকে কাজে লাগাতে পারে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন: আমাজন ইউরোপের চেয়ে বড়, আর ব্রাজিলের একার পক্ষে এটি নিয়ন্ত্রণ অসাধ্য। আপনি সেখানকার অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কিভাবে লড়াই করবেন?

বিবিসির তথ্যমতে, বছরের এই শুষ্ক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়মিত ও প্রাকৃতিক হলেও পরিবেশবিদরা পশু চারণভূমির জন্য বনাঞ্চল পরিষ্কার করতে কৃষকদের আগুন দেয়ার প্রবণতা বেড়ে যাওয়াকেই দায়ী করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমাজনআমাজনে আগুনব্রাজিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

জুলাই ৮, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যেসব বিষয় আলোচনা

জুলাই ৮, ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

জুলাই ৮, ২০২৬
ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন পর্যবেক্ষকদের পরামর্শকে গুরুত্ব দিচ্ছে ইসি: নির্বাচন কমিশনার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT