চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরাই শিরোপা জিতবো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: সংবাদ সম্মেলনে ঢুকলেন গম্ভীর মুখে। যতক্ষণ ছিলেন, মুখ থমথমেই থাকল। কিন্তু যখন বের হলেন, চেহারায় কঠিন আত্মবিশ্বাস। যার জোরেই বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজেন বলে গেলেন- ‘আমরাই শিরোপা জিতবো’!

মঙ্গলবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে নিজেদের প্রথম ম্যাচে শ্রী গোকুলম কেরালা এফসির কাছে ৩-১ গোলে হেরে বসেছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন ও আসরের হট-ফেভারিট বসুন্ধরা কিংস। হেরে মন খারাপ থাকলেও সামনে শিষ্যদের দিয়ে সেরাটা আদায় করার কথাই জানিয়ে গেলেন দলটির স্প্যানিশ কোচ।

‘গ্রুপে এখনো দুটি ম্যাচ বাকি আছে আমাদের। সেমিতে যেতে হলে আমাদের ছয় পয়েন্ট লাগবেই। আমরা ছয় পয়েন্ট পেলে গোকুলমও ছয় পয়েন্ট পেতে পারে, তেরেঙ্গু্নাও ছয় পয়েন্ট পেতে পারে। তখন গোল ব্যবধান আসতে পারে। দেখা যাক আমরা কী করতে পারি। পরের ম্যাচগুলোতে সেই অনুযায়ী খেলতে হবে।’

Banglabid

প্রথম ম্যাচেই হেরে যাওয়ায় চাপ জেঁকে বসবে না তো খেলোয়াড়দের মনে? অস্কার বলছেন, ‘আমরা পেশাদার। আমাদের চাপ থাকবেই। আর পেশাদার জন্য চাপ থাকাটা ভালো। এই চাপ আর মানসিক ক্লান্তিকে কাটিয়েই লড়ে যেতে হবে। এখন সেই অবস্থা চলছে। এই গ্রুপপর্বে আমি একটা ভুল করে ফেলেছি। চাই না বাকি ম্যাচগুলোতে আমি কিংবা আমার খেলোয়াড়রা আর কোনো ভুল করে বসুক। আমি প্রতিপক্ষকে সম্মান করি। এরপরও আমার খেলোয়াড়রা লড়বে। এবং বসুন্ধরা কিংস এই টুর্নামেন্ট জিতেই ছাড়বে।’

টুর্নামেন্টের ঠিক আগেরদিন চট্টগ্রামে এসে পৌঁছায় ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন গোকুলম। ঠিকমত অনুশীলন ছাড়াই মাঠে নেমে পড়েছে দলটি। সেই দলের কাছে হেরে যাওয়ায় নিজেরই দায় দেখছেন বসুন্ধরা কোচ। বলছেন, টুর্নামেন্টের মাত্র তিনদিন আগে জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়ায় গুছিয়ে সাজানো সম্ভব হয়নি দলকে।

‘মাত্র তিনদিন আগে জাতীয় দলের খেলোয়াড়দের পেয়েছি। আমাদের দলটা এখনো গোছানো হয়নি। গোকুলম তিনমাস ধরে প্রস্তুতি নিচ্ছে। সবকিছু ঠিক করে উঠতে সময় তো লাগবেই।’

Reneta

‘গোকুলম কেরালা কেবল ভালোই নয়, তারা এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতও। তারা খেলাটাকে ভালোভাবে বুঝে নিয়েছে। রক্ষণে ভালো ডিফেন্ডার রেখেছে। কাউন্টার অ্যাটাকগুলো কাজে লাগিয়েছে। আমরাও করেছি, কিন্তু কাজে আসেনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বসুন্ধরা কিংস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT